কোর্টে ফিরেই জোকোভিচের জয়

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি ২০২২, ১৮:১৬
অ- অ+

অস্ট্রেলিয়ান ওপেনে ভিসা জটিলতার কারণে বেশ হেনস্তার শিকার হয়েছেন সার্বিয়ান টেনিস তারকা নোভাক জকোভিচ। অস্ট্রেলিয়া গিয়েও বছরের প্রথম মেজর টুর্নামেন্ট না খেলেই দেশে ফিরতে হয় তাকে। অবশেষে চলতি বছর প্রথমবারের মতো কোর্টে ফিরেছেন সময়ের সেরা এই টেনিসার। আর কোর্টে নেমেই পেয়েছেন জয়ের দেখা।

দুবাই ওপেনে সোমবার ইতালিয়ান উদীয়মান টেনিস তারকা লোরেঞ্জো মুসেত্তির বিপক্ষে ৬-৩ এবং ৬-৩ গেমের জয় দিয়ে দুবাই ওপেন শুরু করেছেন এই সার্বিয়ান নাম্বার ওয়ান।

পুরো ম্যাচেই ৩৪ বছর বয়সী জকোভিচ ছিলেন বেশ সপ্রতিভ। করোনা ভ্যাকসিন বিতর্কে অস্ট্রেলিয়ান ওপেনে খেলতে না পারার মানসিক যন্ত্রনা কাটিয়ে উঠে জয়ের মাধ্যমেই কোর্টে ফিরলেন জকো। ১১ দিন অস্ট্রেলিয়ায় থাকার পরও কোর্টে নামতে না পারা কষ্ট শুধুমাত্র জকোভিচই অনুধাবন করতে পেরেছেন।

অবশ্য ম্যাচে তার প্রভাব লক্ষ্য করা যায়নি। চলতি বছর এটাই তার প্রথম ম্যাচ। দুবাই এভিয়েশন ক্লাবের দাপুটে জয়ের মাধ্যমে তিনি এটাই প্রমান করেছেন ১০ম অস্ট্রেলিয়ান শিরোপা জয়ের পথে তিনিই ফেবারিট ছিলেন। তার অনুপস্থিতিতে রাফায়েল নাদাল অস্ট্রেলিয়ান ওপেন শিরোপা জিতে রেকর্ড ২১তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের কৃতিত্ব দেখিয়েছেন।

কাল দুবাইয়ের সমর্থকরা দারুণভাবে তাদের প্রিয় খেলোয়াড়কে সমর্থন যুগিয়েছেন। তবে ক্যারিয়ারের ষষ্ঠবারের মত দুবাই ওপেন শিরোপা জিতলেও তার সামনে নাম্বার ওয়ান পজিশন হারানোর শঙ্কা থেকেই যাচ্ছে। বিশ্বের দুই নম্বর খেলোয়াড় ডানিল মেদভেদেভ যদি আকাপুলকো শিরোপা জিতে যান তবে রাশিয়ান এই তারকাই হবেন বিশ্বের নতুন নাম্বার ওয়ান। কিন্তু এর মধ্যে জকোভিচ রেকর্ড ৩৬২ সপ্তাহ র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে থাকার কৃতিত্বটা ভালই উপভোগ করেছেন।

(ঢাকাটাইমস/২২ফেব্রুয়ারি/এমএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টিকিটের নামে প্রতারণা, ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে প্রায় ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা সিআইডির
দেশের বাজারে স্বর্ণের দামে ধস
বরিশালের গৌরনদীতে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানোর ঘোষণা প্রধানমন্ত্রীর
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৩৭০ জন গ্রেপ্তার, মামলা ৪০
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা