বড় জয়ে সিরিজ সমতায় প্রোটিয়ারা

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০১ মার্চ ২০২২, ১৫:৫০
অ- অ+

ক্রাইস্টচার্চে অনুষ্ঠিত সিরিজের প্রথম ম্যাচে ইনিংস ব্যবধানে হেরেছিল দক্ষিণ আফ্রিকা। একই ভেন্যুতে অনুষ্ঠিত দ্বিতীয় এবং শেষ টেস্টে ১৯৮ রানের বড় ব্যবধানে জয় পেয়েছে সফরকারীরা। আর তাতেই ১-১ ব্যবধানে সিরিজ সমতায় ফিরল ডেন এলগার বাহিনী।

সিরিজের দ্বিতীয় টেস্টে ম্যাচের শুরু থেকেই দাপুটে পারফরম্যান্স দেখিয়ে আসছে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা। চতুর্থ দিনশেষে চালকের আসরেই ছিল দক্ষিণ আফ্রিকা। পঞ্চম দিনের খেলায় জয়ের জন্য কিউইদের দরকার ছিল ৩২৬ রান। আর সফরকারীদের দরকার ছিল মাত্র ৬ উইকেটে।

পঞ্চম দিনের শুরুটা ভালোই ছিল নিউজিল্যান্ডের। দিনের প্রথম সেশনে পানি বিরতির আগে কোনো উইকেট হারায়নি ব্ল্যাক ক্যাপসরা। তবে লাঞ্চ বিরতির ঠিক আগ মুহূর্তে সাজঘরে ফেরেন দলের উইকেটকিপার ব্যাটার ডেভন কনওয়ে। আউট হওয়ার আগে করেন ৯২ রান। ১৮৮ বলে খেলা এই ইনিংসটি ১৩টি চারে সাজানো।

এরপর লাঞ্চ বিরতির পর আউট হয়েছেন টম ব্লান্ডেল। মার্কো জেনসেনের বলে মিড উইকেট দিয়ে উড়িয়ে মারতে গিয়ে টেম্বা বাভুমার হাতে ক্যাচ দেন ৪৪ রান করা এই উইকেটকিপার ব্যাটার।

এরপর আর ব্যাট হাতে সুবিধা করতে পারেননি কোনো কিউই ব্যাটার। আগের ইনিংসের সেঞ্চুরিয়ান কলিন ডি গ্র্যান্ডহোম মার্কো জানসেনের করা বলে উইয়ান মুল্ডারের হাতে কাচ তুলে দেন ব্যক্তিগত ১৮ রানে।

পরে দলের লো-অর্ডার ব্যাটাররা ম্যাচের হাল ধরার জন্য কিছুক্ষণ চেস্টা চালিয়েছেন। কিন্তু সফল হননি কেউই। ২৩ বলে ১২ রানে কাইল জেমিসন, ৪১ বলে ১৭ রানে টিম সাউদি এবং ২৩ বল খেলে শূন্যরানে আউট হয়েছেন ম্যাট হেনরি। আর নেইল ওয়েগনার অপরাজিত থাকেন ২৩ বলে শূন্যরানে।

দক্ষিণ আফ্রিকার পক্ষে সর্বোচ্চ তিনটি করে উইকেট পেয়েছেন ক্যাগিসো রাবাদা, মার্কো জানসেন এবং কেশব মাহারাজ। আর একটি মাত্র উইকেট পেয়েছেন সিপাম্লা।

এই ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন কাগিসো রাবাদা, আগের ইনিংসে পাঁচ উইকেট নিয়েছিলেন তিনি। আর সিরিজ সেরা হয়েছেন নিউজিল্যান্ডের ম্যাট হেনরি।

(ঢাকাটাইমস/০১মার্চ/এমএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নজরুল ইসলাম কৃষি এবং রিজভী প্রধানমন্ত্রীর শিল্প উপদেষ্টা
নুর-সাকিসহ ৮ প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন
আনসার-ভিডিপির পেশাদারিত্বের প্রশংসায় প্রধানমন্ত্রী, সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ
ওয়ারীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাকে গুলি, অস্ত্রসহ গ্রেপ্তার ৪
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা