৯ দিনের ছুটির ফাঁদে পড়তে পারে দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৬ এপ্রিল ২০২২, ০৮:৪১
অ- অ+

মহামারি করোনাভাইরাসের কারণে গত দুই বছর পুরোপুরি ঈদের আনন্দ ভোগ করতে পারেনি মানুষ। নানা বিধিনিষেধ বাধ সেধেছিল আনন্দে। দুই বছর পর এবার মুক্ত পরিবেশে ঈদ উদযাপন করবে দেশ। তাই এবার আনন্দটা থাকবে একটু বেশি। এর মধ্যে এবার যোগ হবে লম্বা ছুটি। আসন্ন ঈদুল ফিতর ঘিরে এবার প্রায় নয় দিনের ছুটির ফাঁদে পড়তে পারে দেশ।

হিসাব অনুযায়ী ২৮ এপ্রিল বৃহস্পতিবার ছুটির আগে শেষ কর্মদিবস। পরদিন ২৯ এপ্রিল শুক্রবার ও ৩০ এপ্রিল শনিবার সাপ্তাহিক ছুটি। ১ মে ‘মে দিবস’। তারপর ২ থেকে ৪ মে ঈদের ছুটি। ঈদের ছুটি শেষ হয়ে মাঝে একদিন কর্মদিবস। এর পরই সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার। মাঝে ৫ মে বৃহস্পতিবার কর্মদিবস। এদিন ছুটি ঘোষণা করা হলে টানা নয় দিনের ছুটির ফাঁদে পড়তে পারে দেশ।

এবার ঈদের ছুটি আগের তিন ছুটি শুরু হওয়ায় ঘরমুখো মানুষকে ঝামেলামুক্তভাবে গন্তব্যে ফেরানোর আশা প্রকাশ করছেন পরিবহণ সংশ্লিষ্টরা। সায়েদাবাদ বাস টার্মিনালে হানিফ পরিবহণের একটি কাউন্টারের কর্মী শফিক বলেন, এবার ঈদে লম্বা ছুটি হবে- তাই অনেকে আগেই পরিবারের সদস্যদের গ্রামের বাড়িতে পাঠিয়ে দিচ্ছেন। অনেকে ২০ রোজার পর পাঠানোর জন্য কথা বলে রেখেছেন। আশা করি, এবার আগে থেকেই ঈদের ছুটি শুরু হতে যাওয়ায় যাত্রীদের ঝামেলা পোহাতে হবে না। তাদের নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছানো সম্ভব হবে।

(ঢাকাটাইমস/০৬এপ্রিল/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আবারও আগুন
গণতন্ত্র ধ্বংসের গভীর চক্রান্ত চলছে: ফখরুল
হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
ভারতকে সীমান্তে ‘পুশইন’ বন্ধ করতে হবে, বিদ্যুতের দাম দুই বছর না বাড়ানোর আহ্বান সাইফুল হকের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা