মুশফিক-রাব্বির গড়া প্রতিরোধ ভাঙলেন মাহারাজ

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১০ এপ্রিল ২০২২, ১৫:৫৪
অ- অ+

দিনের শুরুটা ভালোই ছিল বাংলাদেশের। ষষ্ঠ উইকেটে মুশফিক-রাব্বি মিলে প্রতিরোধই গড়ে তোলেন। এবার সেই প্রতিরোধ বেষ্টনী ভাঙলেন প্রোটিয়া স্পিনার কেশভ মাহারাজ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত টাইগারদের সংগ্রহ ৬ উইকেটে ১৯৪ রান।

এখন ৪৩ রানে মুশফিক ও ১ রানে মেহেদি মিরাজ অপরাজিত রয়েছেন।

তৃতীয় দিনের শুরুতে বৃষ্টি। খানিক পরেই বৃষ্টি থামলে মাঠে নামেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটার মুশফিকুর রহিম এবং ইয়াসির আলি রাব্বি। আর মাঠে নেমেই যেন রান তুলতে ব্যস্ত হয়ে উঠে রাব্বি। লিজার্ড উইলিয়ামসের করা প্রথম ওভারের প্রথম তিন বলে টানা তিন চার মারেন রাব্বি।

এরপর ষষ্ঠ উইকেট এই দুই ব্যাটার মিলে ইতিবাচক ক্রিকেটই খেলতে থাকেন। এ সময় দুজন মিলে গড়েন ৭০ রানের জুটি। দুজনই এগোচ্ছিলেন ফিফটির পথে। কিন্তু ফিফটি আর পূর্ণ করা হয়নি রাব্বির। ব্যক্তিগত ৪৬ রানে মাহারাজ বলে আউট হয়ে সাজঘরে ফিরে যান তিনি।

(ঢাকাটাইমস/১০এপ্রিল/এমএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
অদম্য যুব সংগঠক কিশোরগঞ্জের আমিনুল হক সাদী
কিশোরগঞ্জ জেলা কারাগারে হাজতির মৃত্যু 
ডেঙ্গু ও হামে ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ৭০০
আশুলিয়ায় দ্বিতীয় বিয়ে করায় ঘুমন্ত স্বামীকে শিল দিয়ে পিটিয়ে হত্যা