অ্যাডভেন্ট ফার্মার তৃতীয় প্রান্তিকে আয় বেড়েছে

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৮ এপ্রিল ২০২২, ১৭:৫১
অ- অ+

দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি অ্যাডভেন্ট ফার্মা লিমিটেড গত ৩১ মার্চ, ২০২২ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

বুধবার (২৭ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর সেটি প্রকাশ করা হয়।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ২৯ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ২২ পয়সা আয় হয়েছিল।

হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে শেয়ার প্রতি আয় হয়েছে ৯৭ পয়সা। গত বছরের একই সময়ে ১ টাকা আয় হয়েছিল।

গত ৩১ মার্চ, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১৪ টাকা ২ পয়সা।

(ঢাকাটাইমস/২৮এপ্রিল/এসকেএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বগুড়ায় ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু
‘বিএসটিআইয়ের লোগো দেখেই নয়, কিউআর কোড যাচাই করে পণ্যের মান নিশ্চিত করতে হবে’
বগুড়ায় নারী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ
ছিনতাইকারীর হামলায় আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী, অপরাধীদের শাস্তির আশ্বাস