পদ্মা সেতু: বাংলাদেশকে অভিনন্দন জানাল পাকিস্তান

ঢাকাটাইমস ডেস্ক
  প্রকাশিত : ২৪ জুন ২০২২, ১৬:৪৭
অ- অ+

পদ্মা সেতু নির্মাণের সফলতায় বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছে পাকিস্তান। শুক্রবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ইসলামাবাদ থেকে এ অভিনন্দন জানান।

পদ্মা সেতু উদ্বোধনের এক দিন আগে পাঠানো বার্তায় শেহবাজ শরীফ বলেন, ভ্রাতৃপ্রতিম বাংলাদেশের উন্নয়ন যাত্রায় এই সেতুটির উদ্বোধন এক দৃষ্টান্ত উদাহরন। এটি বাংলাদেশকে অন্তর্ভুক্তিমূলক এবং টেকসই ও স্থায়ী উন্নয়নের শিখরে নিয়ে যাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় সংকল্পের একটি প্রমাণ।

তিনি বলেন, এরই ধারাবাহিকতায়, আমি রাষ্টপ্রধানের সুস্বাস্থ্য কামনা করছি। একই সঙ্গে বাংলাদেশের ভ্রাতৃপ্রতিম জনগণের দীর্ঘস্থায়ী উন্নতি ও সমৃদ্ধির জন্য আমি পাকিস্তানের পক্ষ থেকে আমার ব্যক্তিগত অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি।

(ঢাকাটাইমস/২৪জুন/ওএফ/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের অন্যায় না করার শপথ করালেন ধর্মমন্ত্রী কায়কোবাদ
হঠাৎ অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকু, সিসিইউতে ভর্তি
আওয়ামী সরকারের আমলে জ্বালানি খাতের দুর্নীতির মাশুল এখন দিচ্ছে জনগণ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পূবাইলে ফজলুল হক মিলনকে মন্ত্রিসভায় রাখার দাবিতে দোয়া মাহফিল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা