একাদশে তাসকিন-মোসাদ্দেক

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৩ জুলাই ২০২২, ২৩:২৭
অ- অ+

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ দলে এসেছে দুটি পরিবর্তন। একাদশে ফিরেছেন দলীয় অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত ও টাইগার পেসার তাসকিন আহমেদ। অন্যদিকে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের একাদশে এসেছে একটি পরিবর্তন।

বাংলাদেশের ওপেনার মুনিম শাহরিয়ার বাদ পড়েছেন। তার পরিবর্তে প্রতিনিধিত্ব করবেন মোসাদ্দেক। মুনিমের অনুপস্থিতিতে এনামুল হক বিজয়ের সঙ্গে ওপেনিং করতে পারেন লিটন কুমার দাস। আর টাইগার স্পিনার নাসুম আহমেদের জায়গায় একাদশে ফিরেছেন ডানহাতি পেসার তাসকিন আহমেদ।

বাংলাদেশ একাদশ:

এনামুল হক বিজয়, লিটন দাস, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, মোসাদ্দেক হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ

কাইল মায়ার্স, ব্রেন্ডন কিং, সামারাহ ব্রুকস, নিকোলাস পুরান (অধিনায়ক), রভম্যান পাওয়েল, কিমো পল, ওডিয়ান স্মিথ, রোমারিও শেইফার্ড, আকিল হোসেন, ওবেদ ম্যাককয়, হেইডেন ওয়ালশ।

(ঢাকাটাইমস/০৩জুলাই/এমএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু
মাধবপুরে ডাকবাহী মেইলগাড়ি-ট্রাকের সংঘর্ষে নিহত ৩
ট্রাইব্যুনালে নেওয়ার সময় হাতকড়া পরতে আপত্তি জিয়াউল আহসানের, বললেন ‘জয় আমাদের হবেই’
সালথায় ইতালি প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার