সিংড়ায় ২০ কেজি ওজনের গঙ্গা কচ্ছপ উদ্ধার

সিংড়া (নাটোর) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৪ জুলাই ২০২২, ১৭:১৮
অ- অ+

নাটোরের সিংড়ায় ২০ কেজি ওজনের একটি গঙ্গা কচ্ছপ উদ্ধার করেছেন পরিবেশ কর্মীরা। বৃহস্পতিবার দুপুর ১টায় স্থানীয় পরিবেশবাদী সংগঠন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ও সহ-সভাপতি হাসান ইমামের নেতৃত্বে ঘণ্টাব্যাপী চলনবিলের ডাহিয়া এলাকায় অভিযান চালিয়ে এই বিরল প্রজাতির কচ্ছপটি উদ্ধার করা হয়।

চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জানান, বুধবার চলনবিলের ডাহিয়া এলাকার একটি বানার ফাঁদে ২০ কেজি ওজনের কচ্ছপটি পায় স্থানীয় মৎস্যজীবী সুজা ও সামাউল ইসলাম। পরে সেটিকে কুড়ি হাজার টাকায় কিনে নেন স্থানীয় সেলুন ব্যবসায়ী শ্রী সুবেন। বিষয়টি নিয়ে এলাকাবাসীর মধ্যে সমালোচনা শুরু হলে কচ্ছপটি ফেরত দেওয়া হয়।

পরে বৃহস্পতিবার গোপন সংবাদে ডাহিয়া এলাকায় অভিযান চালিয়ে কচ্ছপটিকে উদ্ধার করা হয়। আর এই উদ্ধার কাজে সহযোগিতা করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি ও পরিবেশ কর্মী সজিব ইসলাম জুয়েল, স্থানীয় ইউপি সদস্য রুবেল হোসাইনসহ এলাকাবাসী।

আর এই কচ্ছপটিকে রাজশাহী বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চলের বিভাগীয় কর্মকর্তার কাছে হস্তান্তর করা হবে।

এবিষয়ে বন সংরক্ষক মোল্ল্যা রেজাউল করিম বলেন, প্রকৃতির ভারসাম্য রক্ষায় এটিকে সংরক্ষণ করা দরকার। যদি এটি হারিয়ে যায়, তবে ইকোসিস্টেম ভারসাম্য নষ্ট হবে বলে জানান তিনি।

(ঢাকাটাইমস/১৪জুলাই/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near ') ORDER BY entry_time DESC,id DESC LIMIT 4' at line 4