আছিয়া সি ফুডের আয় বেড়েছে

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৭ জুলাই ২০২২, ১৫:২৭| আপডেট : ১৭ জুলাই ২০২২, ১৫:৩৩
অ- অ+

দেশের পুঁজিবাজারে এসএমই খাতে তালিকাভুক্তির অনুমোদন পাওয়া কোম্পানি আছিয়া সি ফুড লিমিটেডের ৩০ জুন, ২০২১ সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আলোচ্য সময়ে কোম্পানিটির মুনাফা হয়েছে ৪ কোটি ১৯ লাখ টাকা। আর ইপিএস দাঁড়িয়েছে ১ টাকা ৮৮ পয়সা।

আগের বছর কোম্পানিটির মুনাফা ছিল ১ কোটি ৪৮ লাখ টাকা। আর ইপিএস ছিল ৬৬ পয়সা। কিউআই পরবর্তী শেয়ার হিসাবে কোম্পানির ইপিএস দাঁড়িয়েছে ১ টাকা ১২ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির এনএভি দাঁড়িয়েছে ১৭ টাকা ০৭ পয়সা। আর কিউআই পরবর্তী শেয়ার হিসাবে কোম্পানির এনএভি হয়েছে ১৪ টাকা ২৩ পয়সা।

(ঢাকাটাইমস/১৭জুলাই/এসকেএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চেয়ারম্যানসহ ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিলো কেন্দ্রীয় ব্যাংক
রাত ২টায় মুখোমুখি হচ্ছে নেদারল্যান্ডস-জাপান
বিমানবন্দর না, শপিংমল থেকে গ্রেপ্তার হন সাবেক আইজিপি বেনজীর আহমেদ
৮০তে পা রাখলেন ডোনাল্ড ট্রাম্প
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা