ইনানী সমুদ্র সৈকতে নিখোঁজ স্কুলছাত্রের মৃতদেহ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২০ জুলাই ২০২২, ২০:০৭| আপডেট : ২০ জুলাই ২০২২, ২০:০৮
অ- অ+

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ স্কুলছাত্র আবদুল্লাহ (১৬)-এর মৃতদেহ ভেসে এসেছে। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সৈকতের সোনারপাড়াস্থ ডেইলপাড়া উপকূলে মৃতদেহটি ভেসে আসে বলে নিশ্চিত করেছেন ট্যুরিস্ট পুলিশ অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম।

তিনি জানান, বুধবার বেলা ১১টার দিকে পরিবারের সদস্যদের সাথে নিয়ে গোসলে নেমে ইনানী সৈকত থেকে এই স্কুলছাত্র নিখোঁজ হয়। তাকে উদ্ধারের জন্য তৎপরতা চালালো কেউ উদ্ধার করতে পারেনি। সাড়ে ৭ ঘন্টা পর মৃতদেহ ভেসে আসে।

আবদুল্লাহ সেনা বাহিনীতে কর্মরত চিকিৎসক কর্নেল শহিদের ছেলে এবং তাদের বাসা ঢাকার মহাখালী ডিওএইচএস। আবদুল্লাহ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের এসএসসি পরীক্ষার্থী।

(ঢাকাটাইমস/২০জুলাই/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢাকাসহ দেশের ১৪ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত
প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া-চীন সফর শুরু আজ
সুইডেনকে ৫-১ গোলে বিধ্বস্ত করলো নেদারল্যান্ডস
উনদাভের জোড়া গোলে আইভরিকোস্টকে ২-১ হারিয়ে নকআউট পর্বে জার্মানি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা