ব্লক মার্কেটে ৫৬ কোটি টাকার লেনদেন

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৬ জুলাই ২০২২, ১৮:১২
অ- অ+

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার ব্লক মার্কেটে মোট ৩৫টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৭৭ লাখ ৮৬ হাজার ২৫৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৫৬ কোটি টাকা।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন লিমিটেডের। কোম্পানিটি ১১ কোটি টাকার শেয়ার লেনদেন করেছে।

শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স। কোম্পানিটি ৯ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে আইপিডিসি ফিন্যান্স লিমিটেড।কোম্পানিটি ৯ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

মঙ্গলবার ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হলো- আমরা টেকনোলজি, এমকি পেস্টিসাইডস, আল-হাজ্ব টেক্সটাইল, বিডি থাইফুড, বেক্সিমকো, ব্রাক ব্যাংক, সি অ্যান্ড অ্যা টেক্সটাইল, দুলামিয়া কটন, ইস্টার্ণ কেবলস, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, ফরচুন সুজ, গোল্ডেন সন, এইচ.আর টেক্সটাইল, আইসিবি ইসলামিক ব্যাংক, ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন, কে অ্যান্ড কিউ, কেপিসিএল, কাট্টালি টেক্সটাইল, লাফার্জহোলসিম, ম্যাকসন্স স্পিনিং, এম.এল ডাইং, মুন্নু ফেব্রিক্স, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, ফনিক্স ফাইন্যান্স, প্রাইম ইন্স্যুরেন্স, প্রাইম টেক্সটাইল, স্যালভো কেমিক্যাল, সী পার্ল বীচ, সোনালী পেপার, শাইনপুকুর সিরামিকস, সানলাইফ ইন্স্যুরেন্স ও ভিএফএস থ্রেড ডাইং লিমিটেড।

(ঢাকাটাইমস/২৬জুলাই/এসকেএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রধানমন্ত্রী তারেক রহমান বুলেট ট্রেনে চীনের দালিয়ান থেকে বেইজিংয়ের পথে
মোটরযান বিক্রির পর মালিকানা বদল বাধ্যতামূলক, বিআরটিএর জরুরি নির্দেশনা
২০২৬ বিশ্বকাপ ফুটবল ফাইনালে উপস্থিত থাকবেন ডোনাল্ড ট্রাম্প
নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুলসহ ৪ জনের জামিন মঞ্জুর
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা