১৩ শতাংশ লভ্যাংশ দেবে জেনেক্স ইনফোসিস

শেয়ারহোল্ডারদের ১৩ শতাংশ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে পুঁজিবাজারের তালিকাভুক্ত প্রতিষ্ঠান জেনেক্স ইনফোসিস লিমিটেড। এর মধ্যে ১১ শতাংশ নগদ এবং ২ শতাংশ বোনাস শেয়ার।
বৃহস্পতিবার কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে। আরও জানা গেছে শেয়ারহোল্ডাররা লভ্যাংশ পেলেও কোম্পানির উদ্যোক্তা আর পরিচালকরা শুধু বোনাস পাবেন।
সপ্তাহের শেষ কার্যদিবসে অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সর্বশেষ বছরে সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ৩ টাকা ৩৬ পয়সা। আগের বছর শেয়ারপ্রতি ২ টাকা ৯৩ পয়সা আয় হয়েছিল। শেয়ারপ্রতি আয় বেড়েছে ৪৩ পয়সা।
আগামী ২৯ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২০ নভেম্বর।
(ঢাকাটাইমস/২৭অক্টোবর/এজে)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন









































