পর্তুগালের নতুন কোচ রবার্তো মার্টিনেজ

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ জানুয়ারি ২০২৩, ১৯:৩২
অ- অ+

বিশ্বকাপ ব্যর্থতার ও নানা বিতর্কের কারণে ফার্নান্দো সান্তোসকে বহিস্কার করে পর্তুগিজ ফুটবল ফেডারেশন। এবার তার জায়গায় দায়িত্ব পেলেন সাবেক বেলজিয়ান কোচ রবার্তো মার্টিনেজ। শিগগির রোনালদের দায়িত্ব বুঝে নেবেন তিনি।

দায়েত্ব গ্রহণের পর মার্টিনেজের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে সব বিষয় আলোচনার মাধ্যমে ঠিক করা। সম্প্রতি ম্যানচেস্টার ইউনাইটেডে ছেড়ে সৌদি আরবের ক্লাব আল নাসেরে যোগ দিয়েছেন রোনালদো।

পর্তুগালের কোচ হিসেবে নিয়োগ পাবার পর সংবাদ সম্মেলনে মার্টিনেজ বলেছেন, ‘আমার মূল দায়িত্ব হচ্ছে বিশ্বকাপে খেলা ২৬ খেলোয়াড়কে নিয়ে কাজ শুরু করা, এর মধ্যে রোনালদোও রয়েছেন।’

ক্লাব ফুটবলে সোয়ানসি সিটি, উইগান অ্যাথলেটিক ও এভারটন হয়ে ২০১৬ সালে বেলজিয়ামের কোচ হিসেবে দায়িত্ব পান মার্টিনেজ। তার অধীনে বেলজিয়ানরা ২০১৮ বিশ্বকাপের সেমিফাইনাল খেলেছে। এছাড়া তার অধীনে তিন বছরেরও বেশী সময় ধরে বেলজিয়াম ফিফা বিশ্ব র‌্যাঙ্কিংয়ের এক নম্বর স্থান ধরে রেখেছিল।

(ঢাকাটাইমস/১০জানুয়ারি/এমএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
স্বাধীন গণমাধ্যম নিশ্চিতে কাজ করছে সরকার: তথ্যমন্ত্রী
অস্ট্রেলিয়ায় চাকরির প্রলোভন, ভুয়া প্রবাসী পরিচয়ে প্রতারণা; সৈয়দপুর থেকে দুইজন গ্রেপ্তার
রিজার্ভ চুরির মামলায় জড়িত ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠান, আতিউরসহ বাংলাদেশেরই ১০ জন
সন্ত্রাসের ‘অভয়ারণ্য’ এখন মোহাম্মদপুর, আতঙ্কে বাসিন্দারা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা