বিপিএলে তৌহিদ হৃদয়ের টানা তৃতীয় ফিফটি

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ জানুয়ারি ২০২৩, ২০:০৬| আপডেট : ১০ জানুয়ারি ২০২৩, ২০:৩৭
অ- অ+

বাংলাদেশ প্রিমিয়ার লিগের(বিপিএল) নবম আসরে ইতিমধ্যেই নজর কেড়েছেন সিলেট স্ট্রাইকার্সের টপঅর্ডার ব্যাটার তৌহিদ হৃদয়। টানা তিন ম্যাচে তুলে নিলেন তিন ফিফটি। ঢাকা ডমিনেটর্সের বিপক্ষে তার দ্রুত গতির ফিফটির সুবাদে বড় সংগ্রহের দিকেই এগোচ্ছে সিলেট স্ট্রাইকার্স।

বিপিএলে দিনের দ্বিতীয় ম্যাচে টস হেরে ব্যাট করতে নামে সিলেট। শুরুতেই ওপেনার মোহাম্মদ হ্যারিসের উইকেট হারায় দলটি। কিন্তু তাতে কোনো সমস্যা পড়তে হয়নি। আরেক ওপেনার নাজমুল হোসেন শান্তকে সঙ্গে মাত্র ৫৬ বলে গড়েন ৮৮ রানের জুটি। ৩৯ বলে ৫৭ রানে সাজঘরে ফেরেন বাঁ-হাতি ওপেনার শান্ত।

এদিকে মাত্র ৩২ বলে ফিফটি তুলে নেন হৃদয়। এখন অপরাজিত রয়েছেন ৫৭ রানে। চলতি বিপিএলের এবারের আসরে এটা হৃদয়ের টানা তৃতীয় ফিফটি।

নিজেদের প্রথম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে খেলতে নামে সিলেট স্ট্রাইকার্স। সে ম্যাচে ৯ উইকেটে জয় পাওয়ায় ব্যাট পাননি হৃদয়। দ্বিতীয় ম্যাচে ব্যাটের সুযোগ পেয়েই কাজে লাগান ডানহাতি এই ব্যাটার। মাত্র ৩৪ বলে ৫২ রানের দুর্দান্ত ইনিংসের সুবাদে বড় স্কোর তাড়া করতে নেমে দ্বিতীয় জয় পায় সিলেট স্ট্রাইকার্স। তৃতীয় ম্যাচেও ব্যাট করার সুযোগ পান তিনি। এবার ৩৭ বল খেলে করেন ৫৬ রান।

সেই সুবাদে বিপিএলের এবারের আসরে সর্বোচ্চ রান সংগ্রহকারীর তালিকায় এক নম্বরে অবস্থান করছেন তৌহিদ হৃদয়। ৪ ম্যাচে তিন ফিফটিতে তার সংগ্রহ ১৮০ রান। ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর ৭০ রান। আর হৃদয়ের স্ট্রাইক রেট প্রায় ১৫৯।

(ঢাকাটাইমস/১০জানুয়ারি/এমএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
স্বাধীন গণমাধ্যম নিশ্চিতে কাজ করছে সরকার: তথ্যমন্ত্রী
অস্ট্রেলিয়ায় চাকরির প্রলোভন, ভুয়া প্রবাসী পরিচয়ে প্রতারণা; সৈয়দপুর থেকে দুইজন গ্রেপ্তার
রিজার্ভ চুরির মামলায় জড়িত ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠান, আতিউরসহ বাংলাদেশেরই ১০ জন
সন্ত্রাসের ‘অভয়ারণ্য’ এখন মোহাম্মদপুর, আতঙ্কে বাসিন্দারা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা