হৃদয়-শান্তর ফিফটি, দুইশ রানের দেখা পেল বিপিএল

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ জানুয়ারি ২০২৩, ২০:২৫| আপডেট : ১০ জানুয়ারি ২০২৩, ২০:৩০
অ- অ+

মিরপুরে অনুষ্ঠিত দিনের দ্বিতীয় ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে তৌহিদ হৃদয় ও নাজমুল হোসেন শান্তর ফিফটিতে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ২০০ রানের পুঁজি পেল সিলেট স্ট্রাইকার্স। ফলে জিততে হলে ঢাকা ডমিনেটর্সকে তুলতে হবে ২০২ রান।

ম্যাচের শুরুতে টস জিতে সিলেটকে ব্যাট করার আমন্ত্রণ জানান ঢাকার অধিনায়ক নাসির হোসেন। ব্যাট হাতে শুরুটা ভালো হয়নি সিলেটের। ব্যক্তিগত ৬ রানে ফেরেন ওপেনার মোহাম্মদ হ্যারিস। তবে দলকে চাপে পড়তে দেননি নাজমুল হোসেন শান্ত ও তৌহিদ হৃদয়। দ্বিতীয় উইকেট জুটিতে মাত্র ৫৬ বলে গড়েন ৮৮ রানের জুটি। ৩৯ বলে ৫৭ রানে সাজঘরে ফেরেন বাঁ-হাতি ওপেনার শান্ত।

এরপর কয়েকটি উইকেট হারায় স্ট্রাইকার্সরা। ১০ রানে জাকির, ৬ রানে মুশফিক, ১১ রানে পেরেরা ও ১ রানে ইমাদ সাজঘরে ফিরলেও সিলেটের রানের চাকা থামতে দেয়নি তৌহিদ হৃদয়ের ব্যাট। চার-ছক্কার বৃষ্টিতে ব্যক্তিগত ফিফটি পূরণের পর ৮৪ রানে থামেন হৃদয়। মাত্র ৪৬ বলে খেলা তার ইনিংসটি পাঁচটি করে চার-ছয়ে সাজানো।

পরে ৬ রনে রান আউট হন আকবর আলি। এদিকে ৭ রানে মাশরাফি ও শূন্যরানে রাজা অপরাজিত থাকেন।

(ঢাকাটাইমস/১০জানুয়ারি/এমএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বাংলাদেশ-মালয়েশিয়া বৈঠকে তিনটি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর
চলন্ত মোটরসাইকেলে ইট দিয়ে মাথায় আঘাত, ১৩ দিন পর সেই তরুণের মৃত্যু
পদত্যাগ করলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তপাদার
সালাম মুর্শেদীকে গুলশানের সেই বাড়ি ছাড়তে হবে, সরকারী সম্পত্তি ঘোষণা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা