কাতারের গ্যাস স্থাপনায় ভয়াবহ বিস্ফোরণ, আহত অর্ধশতাধিক

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ জুন ২০২৬, ১০:২৮
অ- অ+

মধ্যপ্রাচ্যের দেশ কাতারের একটি গুরুত্বপূর্ণ গ্যাস স্থাপনায় ভয়াবহ বিস্ফোরণে রাজধানী দোহাসহ বিভিন্ন এলাকা কেঁপে উঠেছে। এতে অন্তত ৫৪ জন আহত এবং ১৮ জন নিখোঁজ থাকার খবর পাওয়া গেছে।

রবিবার (২১ জুন) স্থানীয় সময় রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। বিস্ফোরণের শব্দে দোহার বিভিন্ন এলাকায় ঘরবাড়ির দরজা-জানালা কেঁপে ওঠে। অনেকে প্রথমে এটিকে ভূমিকম্প বা সম্ভাব্য হামলা হিসেবে ধারণা করেন।

পরবর্তীতে কাতার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি-এর ভেতরে একটি প্রযুক্তিগত ত্রুটির কারণে বিস্ফোরণ ঘটে। এটি বিশ্বের অন্যতম বৃহৎ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) উৎপাদন ও রপ্তানি কেন্দ্র।

প্রাথমিক তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় আহতদের উদ্ধার এবং নিখোঁজদের সন্ধানে বিশেষ বাহিনী অভিযান চালাচ্ছে। তবে এখন পর্যন্ত দুর্ঘটনাস্থলের বাইরে কোনো গ্যাস লিক বা অতিরিক্ত ঝুঁকিপূর্ণ পরিস্থিতি ছড়িয়ে পড়েনি বলে জানানো হয়েছে।

ঘটনার পরপরই স্থানীয় প্রশাসন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। তদন্তে বিস্ফোরণের সঠিক কারণ নির্ধারণে কাজ চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

(ঢাকাটাইমস/২২ জুন/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খোলার অনুরোধ প্রধানমন্ত্রী তারেক রহমানের
সম্পত্তি নিয়ে বিরোধ, সন্তানেরা পিতার মরদেহ দাফন করতে দিচ্ছে না!
খানজাহান আলীর দিঘির সেই কুমির ১৯ দিন ধরে কিছুই খাচ্ছে না
পূবাইলে বর্ষায় ড্রেন নির্মাণে কোটি টাকার সড়কের বেহাল দশা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা