যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সোমবার পদত্যাগ করতে পারেন!

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সোমবার (২২ জুন) পদত্যাগ করতে পারেন বলে ব্রিটিশ পত্রিকা দ্য অবজারভার জানিয়েছে। তবে প্রধানমন্ত্রীর কার্যালয় এই দাবি নাকচ করে বলেছে, স্টারমার পদত্যাগ নয়, বরং সরকার পরিচালনায় পূর্ণ মনোযোগ দিচ্ছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েক মাস ধরেই স্টারমারের নেতৃত্ব নিয়ে ক্ষমতাসীন দলের ভেতরে চাপ ও অসন্তোষ বাড়ছিল। পরিস্থিতি আরও জটিল হয় গত শুক্রবার (১৯ জুন), যখন তার প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী অ্যান্ডি বার্নহ্যাম সংসদ উপনির্বাচনে জয়লাভ করেন।
এই জয়ের মাধ্যমে বার্নহ্যাম আনুষ্ঠানিকভাবে দলের নেতৃত্বে স্টারমারের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করার রাজনৈতিক সুযোগ পান বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর ফলে ক্ষমতাসীন দলে নেতৃত্ব সংকট আরও তীব্র আকার ধারণ করেছে।
দ্য অবজারভার-এর দাবি অনুযায়ী, দলের অভ্যন্তরীণ সমর্থন কমে যাওয়া এবং বার্নহ্যামের উত্থানের কারণে স্টারমার পদত্যাগের বিষয়টি বিবেচনা করছেন। তবে ডাউনিং স্ট্রিটের পক্ষ থেকে এ ধরনের কোনো সিদ্ধান্তের বিষয় নিশ্চিত করা হয়নি।
এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি এবং পরিস্থিতি রাজনৈতিকভাবে অনিশ্চিত রয়েছে।
(ঢাকাটাইমস/২১ জুন/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











































