এমপি আজহারুল ইসলামের ছেলে ডিবি হেফাজতে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ জুন ২০২৬, ১৯:৪৮
অ- অ+

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে খাইরুল ইসলাম সজীবকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। রবিবার সন্ধ্যায় তাকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (ডিবি) শাখা জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায়।

ডিএমপি সূত্রে জানা গেছে, সজীবের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতেই তাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডিবিপ্রধান শফিকুল ইসলাম।

তিনি বলেন, ‘সজীবের বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ রয়েছে। সেগুলোর বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাকে আনা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত জানানো হবে।’

খাইরুল ইসলাম সজীব নারায়ণগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক পদে দায়িত্ব পালন করছেন বলেও জানা গেছে। ঘটনার পর এলাকায় বিষয়টি নিয়ে আলোচনা চলছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রূপপুরে পৌঁছাল পারমাণবিক জ্বালানি ইউরেনিয়ামের ষষ্ঠ চালান
দেশের বাজারে স্বর্ণের দামে পতন
দেশের বাজারে শাক-সবজিতে ভয়াবহ মাত্রায় সিসা, বাড়ছে ক্যানসারের ঝুঁকি
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৮, মামলা ৬২