ঢাকাকে বড় ব্যবধানে হারিয়ে চারে চার সিলেটের

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ জানুয়ারি ২০২৩, ২৩:১৭| আপডেট : ১০ জানুয়ারি ২০২৩, ২৩:২৫
অ- অ+

বাংলাদেশ প্রিমিয়ার লিগের(বিপিএল) এবারের আসরে দুর্দান্ত ফর্মে রয়েছে সিলেট স্ট্রাইকার্স। বিপিএলে দিনের দ্বিতীয় ম্যাচে ঢাকা ডমিনেটর্সকে ৬২ রানের বড় ব্যবধানে হারিয়ে টানা চতুর্থ জয় তুলে নিলো মাশরাফি বিন মর্তুজার দল। ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ২০১ রান তুলে সিলেট। জবাবে ব্যাট করতে নেমে ১৩৯ রানে গুটিয়ে যায় ঢাকা ডমিনেটর্স।

রান তাড়া করতে নেমে শুরুটাই ভালো হয়নি ঢাকার। শুরুতেই দুই ওপেনারকে হারায় দলটি। পাওয়ার প্লে শেষ হতে না হতে ফেরেন আরও এক ব্যাটার। শূন্যরানে আহমেদ শেহজাদ ও ১০ রানে ফেরেন দিলশান মুনাওয়েরা। আর সৌম্য সরকারের ব্যাট থেকে এসেছে মাত্র ৬ রান।

চতুর্থ উইকেট জুটিতে মোহাম্মদ মিঠুনকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন দলনেতা নাসির হোসেন। দুজন মিলে তুলেন ৭৭ রানের জুটি। কিন্তু এই দুই ব্যাটার আউট হলে ক্রিজে দাঁড়াতেই পারেননি কেউ। ৩৫ বলে ৪৪ রানে মিঠুন ও ২৮ বলে ৪২ রানে নাসির আউট হন। পরে ১ রানে গনি, শূন্যরানে আরিফুল, ১ রানে তাসকিন ও ৬ রানে আল আমিন আউট হন। আর ৯ রানে অপরাজিত থাকেন আরাফাত সানি।

এর আগে ম্যাচের শুরুতে টস জিতে সিলেটকে ব্যাট করার আমন্ত্রণ জানান ঢাকার অধিনায়ক নাসির হোসেন। ব্যাট হাতে শুরুটা ভালো হয়নি সিলেটের। ব্যক্তিগত ৬ রানে ফেরেন ওপেনার মোহাম্মদ হ্যারিস। তবে দলকে চাপে পড়তে দেননি নাজমুল হোসেন শান্ত ও তৌহিদ হৃদয়। দ্বিতীয় উইকেট জুটিতে মাত্র ৫৬ বলে গড়েন ৮৮ রানের জুটি। ৩৯ বলে ৫৭ রানে সাজঘরে ফেরেন বাঁ-হাতি ওপেনার শান্ত।

এরপর কয়েকটি উইকেট হারায় স্ট্রাইকার্সরা। ১০ রানে জাকির, ৬ রানে মুশফিক, ১১ রানে পেরেরা ও ১ রানে ইমাদ সাজঘরে ফিরলেও সিলেটের রানের চাকা থামতে দেয়নি তৌহিদ হৃদয়ের ব্যাট। চার-ছক্কার বৃষ্টিতে ব্যক্তিগত ফিফটি পূরণের পর ৮৪ রানে থামেন হৃদয়। মাত্র ৪৬ বলে খেলা তার ইনিংসটি পাঁচটি করে চার-ছয়ে সাজানো। পরে ৬ রনে রান আউট হন আকবর আলি। এদিকে ৭ রানে মাশরাফি ও শূন্যরানে রাজা অপরাজিত থাকেন।

(ঢাকাটাইমস/১০জানুয়ারি/এমএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ফুটবলে লাল-হলুদ কার্ডের জন্ম যেভাবে
সময় টিভির সাবেক এমডি আহমেদ জোবায়েরকে কারাগারে পাঠানোর নির্দেশ
প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার: ববি হাজ্জাজ
জনকল্যাণমূলক কর্মসূচিতে পালিত হলো ডা. জুবাইদা রহমানের জন্মদিন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা