চার নাটকে প্রধান চরিত্রে আনোয়ার

ছোটপর্দার পরিচিত মুখ আনোয়ার হোসেন। অনবদ্য অভিনয়গুণে অল্প সময়ের মধ্যেই নিজেকে দর্শকদের মাঝে জনপ্রিয় করে তুলেছেন। এবার চারটি একক নাটকের প্রধান চরিত্রে অভিনয় করেছেন তিনি।
নাটকগুলো হলো- মাহফুজ ইসলামের ‘ডাবল এক্সেল’ ও ‘ঘুম ভাই’, মোহাম্মদ ইমনের ‘দুই বলদ’ এবং এ বাবুলের ‘বিয়ের দাবিতে অনশন’।
এছাড়া ঈদে আনোয়ার অভিনীত সিনেমা ‘লোকাল’ মুক্তি পেয়েছে পেক্ষাগৃহে। সাইফ চন্দনের পরিচালনায় এতে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন আদর আজাদ ও শবনম বুবলী।
আনোয়ার বলেন, ‘এবারের ঈদ আমার জন্য অনেক বেশি আনন্দের ও স্পেশাল। এতো দিন যে ধরনের কাজ করেছি, তার থেকে পুরোপুরি ভিন্ন। দর্শক আমাকে অন্যভাবেই দেখবেন।’
(ঢাকাটাইমস/৩০এপ্রিল/এমএইচ/এজে)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













