সেনাবাহিনীর তিন মেজর জেনারেলকে রাষ্ট্রদূত ও বেপজার নির্বাহী চেয়ারম্যান পদে নিয়োগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ সেপ্টেম্বর ২০২৫, ২২:৫৩| আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৫০
অ- অ+

বাংলাদেশ সেনাবাহিনীর তিনজন মেজর জেনারেলকে বদলিপূর্বক প্রেষণে নতুন দায়িত্বে নিয়োগ দিয়েছে সরকার।

রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে জানানো হয়, মেজর জেনারেল কবীর আহাম্মদ এবং মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন রাষ্ট্রদূত পদে নিয়োগ পেয়েছেন। শেখ মো. সরওয়ার হোসেন বর্তমানে বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। অপরদিকে আরেক প্রজ্ঞাপনে মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেনকে বাংলাদেশ সেনাবাহিনী থেকে প্রেষণে বদলি করে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) নির্বাহী চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এই সেনা কর্মকর্তার চাকরি প্রেষণে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ন্যস্ত করা হলো।

প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে এবং রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কাফরুলে চালকের মাথায় ইট মেরে মোটরসাইকেল ছিনতাই, মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার
ব্যাংক হিসাবে আবগারি শুল্কের সীমা ৩ লাখ থেকে ৪ লাখ টাকা করার প্রস্তাব
মাসের শেষে চীন সফরে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
সিটি মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, ফায়ারের ১২ ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা