কাবুলে পাকিস্তানের বিমান হামলা, সহযোগীসহ টিটিপি প্রধান নিহত

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ অক্টোবর ২০২৫, ১০:৩২
অ- অ+

আফগানিস্তানের রাজধানী কাবুলে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। সন্ত্রাসবিরোধী অভিযানের এই হামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন তেহরিক--তালিবান পাকিস্তানের (টিটিপি) প্রধান নূর ওয়ালি এবং তার ঘনিষ্ঠ সহযোগী কারি সাইফুল্লাহ মেসুদসহ কয়েকজন জ্যেষ্ঠ সদস্য নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। খবর পাকিস্তান অবজারভার।

বৃহস্পতিবার ( অক্টোবর) দিবাগত মধ্যরাতে হামলা চালায় পাকিস্তানের বিমানবাহিনী।

পাকিস্তান সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী শুক্রবার সকালে পেশোয়ারে কর্পস সদরদপ্তরে এক জরুরি সংবাদ সম্মেলনে হামলার বিষয়ে বিস্তারিত জানানোর কথা রয়েছে।

আফগান তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ হামলার ঘটনা নিশ্চিত করেছেন। এক্স (সাবেক টুইটার)- দেওয়া এক পোস্টে তিনি সবাইকে আতঙ্কিত না হয়ে শান্ত থাকার আহ্বান জানান।

পাকিস্তান অবজারভারের প্রতিবেদনে বলা হয়, ওই হামলায় টিটিপি প্রধান নূর ওয়ালি, তার ঘনিষ্ঠ সহযোগী কারি সাইফুল্লাহ মেসুদসহ কয়েকজন জ্যেষ্ঠ সদস্য নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। সাইফুল্লাহ মেসুদকে ভবিষ্যতের সম্ভাব্য নেতা হিসেবে বিবেচনা করা হতো।

হামলার সময় নূর ওয়ালি একটি চলমান গাড়িতে ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, কাবুলের একটি সড়কে চলমান গাড়িকে লক্ষ্য করে হামলা চালানো হয়।

পাকিস্তানে সম্প্রতি একাধিক প্রাণঘাতী হামলার পর টিটিপির বিরুদ্ধে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছিলেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। বৃহস্পতিবার তিনি বলেন, ‘অনেক হয়েছে, আমরা আর সহ্য করব না।’ তার এই বক্তব্যের কয়েক ঘণ্টার মধ্যেই কাবুলে হামলা চালানো হয়।

গত সপ্তাহে টিটিপির হামলায় পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর অন্তত ১২ সদস্য নিহত হন। তার আগে দেশটির খাইবার পাখতুনখাওয়া অঞ্চলে সেনাবাহিনীর অভিযানে কয়েক ডজন টিটিপি সদস্য নিহত হয়েছিল।

(ঢাকাটাইমস/১০অক্টোবর/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
অমিত শাহের সাথে গোপন বৈঠক ভিত্তিহীন ও বিভ্রান্তিমূলক: বিজিবি
৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যা, ৩ তরুণ আটক
বিবাহ নিবন্ধনে ডিজিটাল জন্মসনদ বাধ্যতামূলক করা হবে
ডিএমপির তিন এডিসি ও দুই এসি নতুন দায়িত্বে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা