শাহবাগের পৃথক স্থান থেকে নারীসহ তিনজনের মরদেহ উদ্ধার, যা জানালো পুলিশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ অক্টোবর ২০২৫, ১৩:৪৬
অ- অ+

রাজধানীর শাহবাগ থানাধীন পৃথক তিন স্থান থেকে এক নারীসহ তিনজন অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃতদের বয়স আনুমানিক ৪০ থেকে ৫৫ বছরের মধ্যে বলে জানা গেছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টা থেকে রাত ১২টার মধ্যে কেন্দ্রীয় শহীদ মিনার, জাতীয় ঈদগাহ ময়দান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশের ফুটপাত থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। পরে সেগুলো ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) খালিদ মনসুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার রাতে শাহবাগের তিনটি পৃথক স্থান থেকে তিনটি মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, রাত সাড়ে ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে ফুটপাতে আনুমানিক ৫৫ বছর বয়সী এক নারীর মরদেহ পাওয়া যায়। একই সময়ে জাতীয় ঈদগাহ মাঠের পাশের ফুটপাত থেকে আনুমানিক ৪০ বছর বয়সী এক পুরুষের মরদেহ উদ্ধার করা হয়। পরে রাত ১২টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারের পাশের ফুটপাত থেকে আরও এক পুরুষের (বয়স আনুমানিক ৪০ বছর) মরদেহ উদ্ধার করা হয়।

ওসি খালিদ মনসুর বলেন,

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনজনের শরীরেই পচন ধরেছে এবং সবাই ভবঘুরে প্রকৃতির ছিলেন।

এসব ঘটনায় শাহবাগ থানায় পৃথক তিনটি অপমৃত্যু মামলা হয়েছে।

(ঢাকাটাইমস/১০অক্টোবর/এলএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
অমিত শাহের সাথে গোপন বৈঠক ভিত্তিহীন ও বিভ্রান্তিমূলক: বিজিবি
৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যা, ৩ তরুণ আটক
বিবাহ নিবন্ধনে ডিজিটাল জন্মসনদ বাধ্যতামূলক করা হবে
ডিএমপির তিন এডিসি ও দুই এসি নতুন দায়িত্বে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা