আইপিএল নিলাম আজ

স্পোর্টস ডেস্ক
  প্রকাশিত : ১৬ ডিসেম্বর ২০২৫, ১৪:৫৮
অ- অ+

আবারও শুরু হচ্ছে আইপিএলের নিলাম। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সবচেয়ে বড় টুর্নামেন্টের ১৯তম আসর মাঠে গড়াবে ২০২৬ সালে। তার আগে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নিলাম। বাংলাদেশ সময় বিকেল ৩টায় শুরু হবে অনুষ্ঠান।

এবারের নিলামে বাংলাদেশের ৭ জন ক্রিকেটার তালিকাভুক্ত রয়েছেন, যার মধ্যে মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও রিশাদ হোসেন উল্লেখযোগ্য। আইপিএল নিলামে সর্বোচ্চ ভিত্তিমূল্য ২ কোটি রুপিতে আছেন বাংলাদেশের মোস্তাফিজুর রহমান। এ ছাড়া নাম আছে রিশাদ হোসেন (৭৫ লাখ), তাসকিন আহমেদ (৭৫ লাখ), তানজিম হাসান (৭৫ লাখ), নাহিদ রানা (৭৫ লাখ), শরীফুল ইসলাম (৭৫ লাখ) ও রাকিবুল হাসান (৩০ লাখ)। ফলে দেশের ক্রিকেট ভক্তদের বিশেষ নজর থাকবে আজকের নিলামের দিকে।

আইপিএলের নিয়ম অনুযায়ী প্রতিটি ফ্র্যাঞ্চাইজি সর্বোচ্চ ১২০ কোটি রুপি পর্যন্ত ব্যয় করতে পারে। সাধারণত মেগা নিলামেই বড় অঙ্কের অর্থ খরচ হয়ে যায়। ২০২৬ মৌসুমের আগে মেগা নিলাম না থাকায় এবার মিনি নিলামের মাধ্যমে দলগুলো নিজেদের স্কোয়াডের ঘাটতি পূরণ করবে।

এবার মোট ৩৫০ জন ক্রিকেটার নিলামের তালিকায় থাকলেও প্রায় সব দলই আগে থেকেই বেশ গোছানো থাকায় সবাই দল পাওয়ার সুযোগ পাচ্ছেন না। তবে লিয়াম লিভিংস্টোন, মুস্তাফিজুর রহমান, ক্যামেরন গ্রিন ও সরফরাজ খানের মতো পরিচিত নামগুলোর জন্য ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হওয়ার সম্ভাবনা রয়েছে।

নিলামের আগে সবচেয়ে বেশি অর্থ রয়েছে কলকাতা নাইট রাইডার্সের হাতে৬৪ কোটি ৩০ লাখ রুপি। চেন্নাই সুপার কিংসের পার্সে রয়েছে ৪৩ কোটি ৪০ লাখ রুপি। সানরাইজার্স হায়দরাবাদের হাতে আছে ২৫ কোটি ৫০ লাখ, লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের প্রায় ২৩ কোটি, দিল্লি ক্যাপিটালসের ২১ কোটি ৮০ লাখ রুপি।

অন্যদিকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হাতে রয়েছে ১৬ কোটি ৪০ লাখ, রাজস্থান রয়্যালসের ১৬ কোটি ৫ লাখ, গুজরাট টাইটান্সের ১২ কোটি ৯০ লাখ এবং পাঞ্জাব কিংসের ১১ কোটি ৫০ লাখ রুপি। সবচেয়ে কম বাজেট মুম্বাই ইন্ডিয়ান্সেরমাত্র ২ কোটি ৭৫ লাখ রুপি, ফলে তাদের নিলাম কার্যক্রম সীমিত থাকছে।

খেলোয়াড় নেওয়ার ক্ষেত্রেও রয়েছে পার্থক্য। সবচেয়ে বেশি খেলোয়াড় প্রয়োজন কলকাতা নাইট রাইডার্সেরতারা নিলাম থেকে ১৩ জন নিতে পারবে, যার মধ্যে ৬ জন বিদেশি। চেন্নাই সুপার কিংস নিতে পারবে ৯ জন (বিদেশি ৪), দিল্লি ক্যাপিটালস ৮ জন (বিদেশি ৫), হায়দরাবাদ ১০ জন (বিদেশি ২), লক্ষ্ণৌ ৬ জন (বিদেশি ৪) এবং গুজরাট ৫ জন (বিদেশি ৪)।

মুম্বাই ইন্ডিয়ান্স নিতে পারবে ৫ জন খেলোয়াড়, যার মধ্যে একজন বিদেশি। পাঞ্জাব কিংস নিতে পারবে ৪ জন (বিদেশি ২), বেঙ্গালুরু ৮ জন (বিদেশি ২) এবং রাজস্থান রয়্যালস ৯ জন (বিদেশি ১) ক্রিকেটার দলে ভেড়ানোর সুযোগ পাবে।

সব মিলিয়ে সীমিত সুযোগের এই নিলামেও আইপিএল ঘিরে উত্তেজনা ও নাটকীয়তা দেখার অপেক্ষায় ক্রিকেটবিশ্ব।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভারতে আত্মগোপনে ছিলেন ৪৫ বছর পলাতক মেজর মোজাফফর
কানাডায় বিদেশি অভিবাসীদের বাবা-মাকে স্থায়ী স্পন্সর ভিসা স্থগিত
নতুন ভোটার হওয়ার সুযোগ
রথযাত্রায় গিয়ে অসুস্থ মির্জা ফখরুল, চেয়েছেন দোয়া
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা