ঝিনাইদহ-৪: বাড়ি-গাড়ি নেই রাশেদ খানের, বার্ষিক আয় সাড়ে ৪ লাখ টাকা

ঝিনাইদহ প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০২ জানুয়ারি ২০২৬, ২০:২২
অ- অ+

গণ অধিকার পরিষদ থেকে সদ্য পদত্যাগ করা ঝিনাইদহ-৪ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী রাশেদ খানের বাড়ি, গাড়ি, প্লট ও জমি নেই বলে নির্বাচনী হলফনামায় উল্লেখ করেছেন। হলফনামায় তিনি নিজের পেশা হিসেবে রাজনীতি ও ব্যবসা এবং স্ত্রী গৃহিণী বলে উল্লেখ করেছেন।

হলফনামা অনুযায়ী, বর্তমানে রাশেদ খানের কাছে নগদ অর্থ রয়েছে ৩৫ লাখ ৪৫ হাজার ৮৭৫ টাকা। তার স্ত্রী রাবেয়া আক্তার আলোর রয়েছে নগদ ৩০ হাজার টাকা।

এ ছাড়া দুটি বেসরকারি ব্যাংকের ঝিনাইদহ শাখা ও ঢাকা সেনানিবাস শাখায় রাশেদ খানের ব্যক্তিগত হিসাবে জমা রয়েছে ৭ হাজার ৫৮২ টাকা।

রাশেদ খানের নিজের ৩০ ভরি ও তার স্ত্রীর ১০ ভরি সোনা রয়েছে। এসব সোনা উপহার হিসেবে পেয়েছেন বলে তিনি হলফনামায় উল্লেখ করেছেন। সোনার অর্জনকালীন মূল্য দেখানো হয়েছে ৩৬ লাখ ৫৩ হাজার ৪৯৭ টাকা।

যার বর্তমান বাজারমূল্য ৮১ লাখ ৪৮ হাজার ৪১২ টাকা।

স্ত্রীর নামে সোনা, ইলেকট্রনিক পণ্য, আসবাবপত্র ও উপহার সামগ্রীর অর্জনকালীন মূল্য উল্লেখ করা হয়েছে ২ লাখ ৭০ হাজার টাকা। যার বর্তমান মূল্য ১৭ লাখ ৭০ হাজার টাকা।

রাশেদ খানের নামে কোনো স্থাবর সম্পত্তি বা জমিজমা, প্লট, গাড়ি বা বাড়ি নেই বলে হলফনামায় উল্লেখ করা হয়েছে।

এমনকি তার স্ত্রীর নামেও কোনো বাড়ি, গাড়ি, জমি বা প্লট নেই।

২০২৫-২৬ অর্থবছরের আয়কর রিটার্ন জমাদানের তথ্যে তিনি সাড়ে চার লাখ টাকা আয় দেখিয়েছেন। সম্পদের পরিমাণ দেখিয়েছেন ৩৮ লাখ ৪৫ হাজার ৯১৫ টাকা। তার নামে কোনো শেয়ার বন্ড, সঞ্চয়পত্র বা ব্যাংক আমানত নেই বলে হলফনামায় উল্লেখ করা হয়েছে।

(ঢাকা টাইমস/০২জানুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দেশের ৪ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত
ইরান যুদ্ধ বন্ধে মার্কিন প্রতিনিধি পরিষদে প্রস্তাব পাস, বিপাকে ডোনাল্ড ট্রাম্প
বরগুনায় ডাকবাংলো থেকে মা ও দুই কন্যাশিশুর মরদেহ উদ্ধার
ইসলামী ব্যাংক উদ্ধারে বিরোধী দলের নেতা-কর্মীরা মাঠে নামতে প্রস্তুত: জামায়াত আমির
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা