সংখ্যালঘু হত্যার বিচার ও সাম্প্রদায়িক সহিংসতা বন্ধের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন

দীপু চন্দ্র দাস, মণি চক্রবর্তী ও খোকন চন্দ্র দাসসহ সকল সংখ্যালঘু হত্যাকারীদের বিচার ও সকল প্রকার সাম্প্রদায়িক সহিংসতা বন্ধের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
শনিবার সকালে শহরের পায়রা চত্বরে এ কর্মসূচির আয়োজন করে জেলা সনাতনী ঐক্যমোর্চা। এতে ব্যানার ফেস্টুন নিয়ে বিভিন্ন সনাতনী সংগঠনের নেতৃবৃন্দসহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।
এসময় বক্তারা, সাম্প্রতিক সময়ে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েছে উল্লেখ করে এসব ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করা এবং দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি দাবি জানান। (ঢাকা টাইমস/১০জানুয়ারি/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































