ঢাকা-১১ আসনে জিতলেন নাহিদ ইসলাম

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১৩
অ- অ+

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১১ আসনে জয় পেয়েছেন ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ভোরে আসনটির ১৬৩ কেন্দ্রের মধ্যে ১৬২টি কেন্দ্রের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়।

শাপলা কলি প্রতীকে ৯৩ হাজার ৮৭২ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী এম এ কাইয়ুম পেয়েছেন ৯১ হাজার ৮৩৩ ভোট, যা নাহিদ ইসলামের চেয়ে ২ হাজার ৩৯ ভোট কম।

সকালে ঢাকার বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী এ ফল ঘোষণা করেন।

ঢাকা-১১ আসনে ৪৫ শতাংশ ভোট পড়েছে। ঢাকা-১১ আসনে ফলাফল আসতে দেরি হয়েছিল। অবশেষে সব কেন্দ্রের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বগুড়ায় খামারিদের পাশে আনসার-ভিডিপি, বিনামূল্যে মিলল পশুর চিকিৎসাসেবা
পুলিশের হেফাজত থেকে পালালেন শীর্ষ মাদক কারবারি ‘পিচ্চি রাজা’
সুপ্রিম কোর্টের সামনে ককটেল নিক্ষেপকারী রাজন ডিবির অভিযানে গ্রেপ্তার
নামফলকে নিজের নাম দেখে অসন্তুষ্ট, উদ্বোধন না করেই চলে গেলেন হাসনাত