নতুন মন্ত্রিপরিষদ সচিব হলেন নাসিমুল গনি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২৯| আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:১৩
অ- অ+

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নাসিমুল গনিকে মন্ত্রিপরিষদের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলীর সই করা প্রজ্ঞাপনে বলা হয়, ড. নাসিমুল গনিকে মন্ত্রিপরিষদের সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো। জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।

এর আগে স্বরাষ্ট্র সচিব এবং রাষ্ট্রপতি কার্যালয়ের সিনিয়র সচিব ছিলেন। ব্যারিস্টার জমির উদ্দিন সরকার যখন স্পিকার ছিলেন তখন তিনি তাঁর ব্যক্তিগত সচিব ছিলেন। তিনি প্রশাসনের ৮২ ব্যাচের কর্মকর্তা।

(ঢাকাটাইমস/১৬ ফেব্রুয়ারি/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দিনাজপুরে শারদীয় দুর্গাপূজায় বিজিবি’র টহল ও মন্দির পরিদর্শন
ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৭২
জুলাই সনদ নিয়ে রাজনৈতিক কূটকৌশলের সুযোগ নেই: সাইফুল হক
বাংলাবান্ধা স্থলবন্দরে ৮ দিন আমদানি-রপ্তানি বন্ধ