মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য সচিবালয়ে সাজানো ৪৫ গাড়ি

নতুন মন্ত্রিসভার সদস্যদের আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ উপলক্ষে প্রশাসনিক প্রস্তুতি সম্পন্ন করেছে সরকার। সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের অধীনে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের ব্যবহারের জন্য ৪৫টি সরকারি গাড়ি সাজিয়ে রাখা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, যদিও প্রাথমিকভাবে ৪৫টি গাড়ি বরাদ্দ রাখা হয়েছে, তবু সম্ভাব্য অতিরিক্ত প্রয়োজন বিবেচনায় মোট ৬৮টি গাড়ি প্রস্তুত রাখা হয়েছে
মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এ তথ্য জানা যায়।
জানা যায়, মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান হবে বিকেল ৪টায়। তার আগে দুপুরের পর এসব গাড়ি মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রীদের বাসভবনে যাবে। এই গাড়িতে চড়েই মন্ত্রীরা সংসদ ভবনে যাবেন শপথ নিতে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












