প্রধানমন্ত্রীর কার্যালয় ও ধর্ম মন্ত্রণালয়ের সচিবকে সরিয়ে জনপ্রশাসনে সংযুক্ত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৪৯| আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ২০:০৭
অ- অ+

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. সাইফুল্লাহ পান্না ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কামাল উদ্দিনকে নিজ নিজ দপ্তর থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. সাইফুল্লাহ পান্নাকে তার বর্তমান দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। একইভাবে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কামাল উদ্দিনকেও জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

তবে এ সিদ্ধান্তের পেছনে কারণ সম্পর্কে প্রজ্ঞাপনে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এর আগে গতবছরের ১৩ অক্টোবর কামাল উদ্দিনকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব করা হয়। আর ভূমি আপিল বোর্ডের সদস্য (অতিরিক্ত সচিব) মো. সাইফুল্লাহ পান্নাকে পদোন্নতি দিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব নিয়োগ দেওয়া হয়েছিল। ২০২৪ সালের ১৭ সেপ্টেম্বর এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দিনাজপুরে শারদীয় দুর্গাপূজায় বিজিবি’র টহল ও মন্দির পরিদর্শন
ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৭২
জুলাই সনদ নিয়ে রাজনৈতিক কূটকৌশলের সুযোগ নেই: সাইফুল হক
বাংলাবান্ধা স্থলবন্দরে ৮ দিন আমদানি-রপ্তানি বন্ধ