এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর ইফতারে যাবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২৪| আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪৬
অ- অ+

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ইফতার মাহফিলে অংশ নিতে আমন্ত্রণ গ্রহণ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান এনসিপির সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন। এর আগে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনে গিয়ে তার হাতে আমন্ত্রণপত্র তুলে দেন আখতার হোসেনসহ এনসিপির তিন নেতো।

ফেসবুক পোস্টে আখতার হোসেন লেখেন, দেশ যাবে নতুন পথে, ফিরবে না আর ফ্যাসিবাদে’—এই প্রতিপাদ্য সামনে রেখে এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হবে। ধানমন্ডি আবাহনী মাঠে ইফতার মাহফিলের মধ্য দিয়ে মূল কর্মসূচির সূচনা হবে।

আখতার হোসেন আরও উল্লেখ করেন, ইফতারের দাওয়াত গ্রহণ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

দেশ যাবে নতুন পথে, ফিরবে না আর ফ্যাসিবাদে এই স্লোগান ধারণ করে প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১০ দিনব্যাপী কর্মসূচি নিয়েছে এনসিপি।

এই কর্মসূচির মধ্যে রয়েছে- বিপ্লব | বিকল্প | বিনির্মাণ এই মোটোকে ধারণ করে জুলাই শহীদ পরিবার, ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলের নেতা, ফ্যাসিবাদ বিরোধী গণমাধ্যমকর্মী ও এক্টিভিস্ট এবং সারাদেশের জেলা কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবদের নিয়ে ২৮ ফেব্রুয়ারি ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে।

(ঢাকাটাইমস/২৭ফেব্রুয়ারি/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
অনলাইন অপরাধের বিরুদ্ধে সংসদে নতুন কঠোর আইন পাস হয়েছে: শামা ওবায়েদ 
তুলা উৎপাদন বাড়াতে সরকার কাজ করছে : প্রতিমন্ত্রী মীর শাহে আলম
প্রাথমিক শিক্ষকদের বদলি আরও কঠোর, মানতে হবে ৭ নতুন শর্ত
প্রতি ইউনিয়নে খেলার মাঠ, ১০ জেলায় হবে স্পোর্টস ভিলেজ: আমিনুল হক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা