আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দুই প্রসিকিউটর নিয়োগ, একজনকে অব্যাহতি

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) একজন প্রসিকিউটরকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং নতুন দুই জন প্রসিকিউটর নিয়োগ দেয়া হয়েছে।
সোমবার আইন মন্ত্রণালয়ের যুগ্মসচিব (জিপি-পিপি) সানা মো. মাহরুফ হোসাইন স্বাক্ষরিত পৃথক চিঠিতে এই অব্যাহতি ও নিয়োগের বিষয়টি উল্লেখ করা হয়েছে।
একটি চিঠিতে বলা হয়েছে, আইসিটি চিফ প্রসিকিউটর কার্যালয়ের প্রসিকিউটর (সহকারী অ্যাটর্নি জেনারেল পদমর্যাদা সম্পন্ন) মো. সাইমুম রেজা তালুকদারের পদত্যাগ পত্র গ্রহণ করে তাকে ওই পদের দায়িত্ব হতে অব্যাহতি দেওয়া হয়েছে।
আরেকটি চিঠিতে বলা হয়েছে যে, আইসিটি মামলা পরিচালনার জন্য আইনজীবী মার্জিনা রায়হান (মদিনা) ও মোহাম্মদ জহিরুল আমিনকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত প্রসিকিউটর (ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদমর্যাদা সম্পন্ন) পদে নিয়োগ প্রদান করা হয়েছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













