গাজীপুরসহ ৫ জেলায় নতুন ডিসি, জানুন কোন জেলায় কে

গাজীপুরসহ দেশের পাঁচ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দেওয়া হয়েছে।
বাকি চার জেলা হলো– চাপাইনবয়াবগঞ্জ, পঞ্চগড়, নেত্রকোনা ও কুষ্টিয়া।
রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।
প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (প্রশাসন) ক্যাডারের পাঁচ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এসব কর্মকর্তাদের পাঁচ জেলায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে বদলি বা পদায়ন করা হলো।
কোন জেলায় কে ডিসি হলেন
প্রজ্ঞাপন অনুযায়ী স্থানীয় সরকার বিভাগের উপসচিব নূরুল করিম ভূঁইয়াকে গাজীপুর জেলায়, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পরিচালক (উপসচিব) আবুল ছালেহ মো. মুসাকে চাপাইনবয়াবগঞ্জ জেলায়, বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মোসা. শুকরিয়া পারভীনকে পঞ্চগড় জেলায়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. তৌহিদ বিন-হাসানকে কুষ্টিয়া ও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব খন্দকার মুশফিকুর রহমানকে নেত্রকোনা জেলায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































