দুবাইয়ের বুর্জ খলিফার ওপর বজ্রপাত, ভিডিও ভাইরাল

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ মার্চ ২০২৬, ১১:৫৮
অ- অ+

সংযুক্ত আরব আমিরাতের অর্থনৈতিক রাজধানী দুবাইয়ের আইকনিক স্থাপনা ও বিশ্বের সর্বোচ্চ বহুতল ভবন বুর্জ খলিফার ওপর শুক্রবার রাতে বজ্রপাত ঘটেছে। একই সময়ে দুবাইসহ আবুধাবি, শারজাহ ও অন্যান্য অঞ্চলে ব্যাপক ঝড়বৃষ্টি হয়েছে, যা আবহাওয়া দপ্তরের প্রতিবেদনেও উল্লেখ করা হয়েছে।

বজ্রপাতের ফলে ভবনটিতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে এই দৃশ্য ক্যামেরায় ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা হলে ভিডিওটি দ্রুত ভাইরাল হয়েছে।

বুর্জ খলিফা ২০১০ সালে নির্মিত হয় এবং ১৬৩ তলা বিশিষ্ট, যার উচ্চতা ২,৭৭২ ফুট। আশেপাশে সমান বা তার চেয়েও উচ্চতর কোনো ভবন না থাকায় ঝড়বৃষ্টির সময় স্বাভাবিকভাবেই বজ্রপাতের লক্ষ্যবস্তু হয় এই ভবন।

বজ্রপাতের আঘাত থেকে বুর্জ খলিফা অক্ষত থাকার রহস্য হলো তার কাঠামোগত দৃঢ়তা এবং উপরের দিকে থাকা লাইটনিং রড। বজ্রপাত ঘটলে বিদ্যুৎ সরাসরি এই রডের মাধ্যমে মাটিতে চলে যায়, ফলে ভবনটি নিরাপদ থাকে।

বুর্জ খলিফার মালিকানায় আছে দুবাইয়ের রিয়েল এস্টেট ডেভেলপার কোম্পানি এমার প্রোপার্টিজ। ভবনটির বিমা মূল্য ১৫০ কোটি ডলার। ১২৪, ১২৫ ও ১৪৮ তলায় দর্শনার্থীদের জন্য অবজারভেশন ডেক রয়েছে, যা বিদেশি পর্যটকদের অন্যতম আকর্ষণ।

(ঢাকাটাইমস/২৮ মার্চ/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চেয়ারম্যানসহ ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিলো কেন্দ্রীয় ব্যাংক
রাত ২টায় মুখোমুখি হচ্ছে নেদারল্যান্ডস-জাপান
বিমানবন্দর না, শপিংমল থেকে গ্রেপ্তার হন সাবেক আইজিপি বেনজীর আহমেদ
৮০তে পা রাখলেন ডোনাল্ড ট্রাম্প
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা