ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ১২ ইসরায়েলি আহত, ক্ষতিগ্রস্ত আবাসিক এলাকা

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৯ মার্চ ২০২৬, ১০:০১
অ- অ+

ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের অন্তত ১২ জন নাগরিক আহত হয়েছেন। দেশটির কেন্দ্রীয় অঞ্চলের বেইত শেমেশ শহরে শনিবার এ হামলার ঘটনা ঘটে। শহরটি জেরুজালেম থেকে প্রায় ৩০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত।

ইসরায়েলি দৈনিক ইয়েদিওথ আহরোনথের বরাত দিয়ে ইয়েনি সাফাক জানায়, হামলার পর জরুরি সেবার প্রাথমিক তথ্যে ৫ জন আহতের কথা বলা হলেও পরে আহতের সংখ্যা বেড়ে ১২ জনে দাঁড়ায়।

প্রতিবেদন অনুযায়ী, ক্ষেপণাস্ত্রটি আবাসিক এলাকায় আঘাত হানলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এতে অন্তত ১০টি বাড়ি এবং ডজনখানেক যানবাহন ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে চ্যানেল ১২।

ইসরায়েলি গণমাধ্যম আরও জানায়, শনিবার ভোর থেকে ইরান থেকে ইসরায়েলের দিকে একাধিক দফায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এসব হামলাকে তৃতীয় ও চতুর্থ ধাপ হিসেবে বর্ণনা করা হচ্ছে, যা দেশটির কেন্দ্রীয় অঞ্চলে দীর্ঘমেয়াদি আক্রমণের ইঙ্গিত দিচ্ছে।

(ঢাকাটাইমস/২৯ মার্চ/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চেয়ারম্যানসহ ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিলো কেন্দ্রীয় ব্যাংক
রাত ২টায় মুখোমুখি হচ্ছে নেদারল্যান্ডস-জাপান
বিমানবন্দর না, শপিংমল থেকে গ্রেপ্তার হন সাবেক আইজিপি বেনজীর আহমেদ
৮০তে পা রাখলেন ডোনাল্ড ট্রাম্প
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা