লেবাননে ইসরাইলি হামলায় ৩ সাংবাদিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৯ মার্চ ২০২৬, ১৮:৪৯
অ- অ+

মধ্যপ্রাচ্যের দেশ লেবাননে একটি গাড়িকে লক্ষ্য করে চালানো ইসরাইলি হামলায় তিন সাংবাদিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন হিজবুল্লাহ-ঘনিষ্ঠ টেলিভিশন চ্যানেলের প্রতিবেদক।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের একজন হলেন আলি শুয়াইব, যিনি হিজবুল্লাহ নিয়ন্ত্রিত টেলিভিশন চ্যানেল আল মানার-এর প্রতিবেদক ছিলেন।

ইসরাইলি সামরিক বাহিনীর দাবি, আলি শুয়াইব সাংবাদিকতার আড়ালে সন্ত্রাসী হিসেবে কাজ করছিলেন এবং দক্ষিণ লেবাননে তাদের সেনাদের অবস্থান প্রকাশ করছিলেন। তবে আল মানার তাদের প্রতিবেদনে তাকে প্রতিরোধের প্রতীক সাংবাদিক হিসেবে উল্লেখ করেছে।

এ ছাড়া একই হামলায় ভাইবোন ফাতিমা ফতুনি ও মোহাম্মদ ফতুনি নিহত হয়েছেন। তারা ইরানপন্থি ও হিজবুল্লাহ-সমর্থিত টেলিভিশন চ্যানেল আল মায়াদিনের সঙ্গে যুক্ত ছিলেন বলে জানানো হয়েছে।

লেবাননের প্রেসিডেন্টের দপ্তর এ হামলাকে ‘স্পষ্ট অপরাধ’ বলে অভিহিত করেছে। তবে ইসরাইলের পক্ষ থেকে অন্য দুই সাংবাদিকের বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি।

আল মায়াদিন প্রকাশিত এক ভিডিওতে নিহত ফাতিমা ও মোহাম্মদের বাবা বলেন, ‘আমি একজন বাবা হিসেবে মাথা উঁচু করে দাঁড়াই। চোখে পানি আসে, হৃদয়ে কষ্ট থাকে, কিন্তু আমরা ভেঙে পড়ি না।’

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গুলশানে নিষিদ্ধ আ. লীগের মিছিলে অংশ নেওয়া ৩২ নেতা-কর্মী গ্রেপ্তার
ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
দেশের বাজারে বাড়লো স্বর্ণের দাম
পদ্মায় পানি বেড়ে ৩ জেলায় বন্যা, পানিবন্দি লক্ষাধিক মানুষ