চার জেলায় নতুন ডিসি
নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
প্রকাশিত : ০১ এপ্রিল ২০২৬, ১৬:২৫| আপডেট : ০২ এপ্রিল ২০২৬, ১৩:৫০

রাজবাড়ী, পাবনা, রংপুর ও ঠাকুরগাঁও জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার।
বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।
প্রজ্ঞাপন অনুযায়ী, বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথোরিটির পরিচালক আফরোজা পারভীনকে রাজবাড়ী জেলায়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহম্মদ রফিকুল হককে ঠাঁকুরগাও জেলায়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. আমিনুল ইসলামকে পাবনা জেলায় ও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের উপসচিব মোহাম্মদ রুহুল আমিনকে রংপুর জেলায় বদলি করে ডিসির দায়িত্ব হয়েছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













