সরকারি অফিস ৩ দিন? ভাইরাল স্মারকপত্র নিয়ে যা বলছে জনপ্রশাসন

সরকারি অফিসের সময়সূচি পরিবর্তন নিয়ে যে ভুয়া স্মারকপত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে তা দেখে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
বৃহস্পতিবার তথ্য অধিদফতর এক বিজ্ঞপ্তিতে জানায়, বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে সরকারি অফিসের সময়সূচি পরিবর্তন এবং সপ্তাহে ৩ দিন অফিস করা প্রসঙ্গে গত ১ এপ্রিল ‘০৫.০০.০০০০.১১০.২২.০৪৫.২৬.১২০’ নম্বর স্মারকে একটি স্মারক পত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
তবে জনপ্রশাসন মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে, অফিস সময় পরিবর্তনের বিষয়ে এ ধরনের কোনো পত্র জারি করা হয়নি।
এ বিষয়ে কাউকে বিভ্রান্ত না হতে সকলকে অনুরোধ জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































