সচিবদের বিদেশ প্রশিক্ষণ নিয়ে সংবাদে অসঙ্গতি, ব্যাখ্যা দিল বিয়াম ফাউন্ডেশন 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০২ এপ্রিল ২০২৬, ১৭:৩১| আপডেট : ০২ এপ্রিল ২০২৬, ১৭:৪৭
অ- অ+

“ইংরেজি শিখতে ৩০০ সচিবকে থাইল্যান্ড পাঠাবে জনপ্রশাসন মন্ত্রণালয়” শিরোনামে প্রকাশিত একটি সংবাদকে অসত্য, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ফাউন্ডেশন।

বৃহস্পতিবার বিয়াম ফাউন্ডেশনের পক্ষ থেকে পাঠানো এক প্রতিবাদলিপিতে এ দাবি করা হয়।

প্রতিবাদলিপিতে বলা হয়, অনলাইন প্ল্যাটফর্মে প্রকাশিত সংবাদটি বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং এতে প্রশিক্ষণ কর্মসূচির উদ্দেশ্য ও বিষয়বস্তু বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে।

বিয়াম ফাউন্ডেশন জানায়, এটি কোনোভাবেই সচিবদের জন্য আলাদা ইংরেজি শেখার প্রশিক্ষণ নয়। বরং সরকারের মধ্যম পর্যায়ের কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধি, সুশাসন, আর্থিক ব্যবস্থাপনা, পাবলিক প্রকিউরমেন্ট, নেগোসিয়েশন স্কিল ও নীতিনির্ধারণে সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে একটি সমন্বিত প্রশিক্ষণ কার্যক্রম।

‘Strengthening Institutional Capacity of BIAM for Conducting Core Courses’ শীর্ষক প্রকল্পের আওতায় একাধিক কোর্স পরিচালিত হচ্ছে, যার মধ্যে রয়েছে Governance, Financial Management & Public Procurement (GFMPP), Negotiation Skills and English Proficiency (NSEP) এবং Policy Formulation: e-Governance & ICT (PF:EGICT)। এসব কোর্সের বেশ কিছু অংশ ইতোমধ্যে দেশে সম্পন্ন হয়েছে এবং পূর্ববর্তী ব্যাচের বিদেশি অংশ ইতালিতে অনুষ্ঠিত হয়েছে।

প্রতিবাদে আরও বলা হয়, সংবাদে উল্লেখিত “পাতায়া” কোনো চূড়ান্ত গন্তব্য নয়। বরং বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় ব্যয় সাশ্রয়ের লক্ষ্যে ইউরোপের পরিবর্তে এশিয়ার কোনো স্বনামধন্য প্রতিষ্ঠা, যেমন থাইল্যান্ড বা মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয়ে প্রশিক্ষণের সম্ভাবনা বিবেচনা করা হচ্ছে। “পাতায়া” উল্লেখ করে প্রশিক্ষণকে পর্যটনকেন্দ্রিক হিসেবে উপস্থাপন করা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করা হয়।

এছাড়া প্রকল্পটি এখনো চূড়ান্ত হয়নি এবং একনেকের (ECNEC) অনুমোদনের জন্যও প্রেরণ করা হয়নি বলে জানানো হয়েছে।

বিয়াম ফাউন্ডেশন কর্তৃপক্ষ মনে করে, এ ধরনের অসত্য ও বিভ্রান্তিকর সংবাদ জনমনে ভুল ধারণা সৃষ্টি করছে এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের ইতিবাচক উদ্যোগকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা।

এ ঘটনায় সংশ্লিষ্ট গণমাধ্যমকে দায়িত্বশীলতা বজায় রেখে তথ্য যাচাইয়ের আহ্বান জানিয়ে এ ধরনের বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে বিয়াম ফাউন্ডেশন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিদেশি বিনিয়োগের আস্থা তৈরির প্রসঙ্গে নাফিজ সরাফাত
কারাতে ফেডারেশনের অ্যাডহক কমিটিতে নতুন দায়িত্বে জোবায়ের ইসলাম ভূঁইয়া
অনলাইন অপরাধের বিরুদ্ধে সংসদে নতুন কঠোর আইন পাস হয়েছে: শামা ওবায়েদ 
তুলা উৎপাদন বাড়াতে সরকার কাজ করছে : প্রতিমন্ত্রী মীর শাহে আলম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা