ইরান ধ্বংস এখনো শুরুই হয়নি, পরবর্তী টার্গেট জানালেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ এপ্রিল ২০২৬, ১১:৪৩| আপডেট : ০৩ এপ্রিল ২০২৬, ১২:২৭
অ- অ+

ইরানে ধ্বংস এখনো শুরুই হয়নি বলে হুঁশিয়ারি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এ থেকে বাঁচতে ইরানের নেতৃত্বকে দ্রুত সাড়া দেওয়ার তাগিদ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প এ কথা লেখেন।

মার্কিন প্রেসিডেন্ট ইরানের অবকাঠামো লক্ষ্য করে হামলার হুমকি দিয়ে বলেন, তাদের পরবর্তী লক্ষ্য হতে পারে দেশটির বিদ্যুৎকেন্দ্র।

এর আগে ইরানের একটি গুরুত্বপূর্ণ সেতুতে হামলা করে মার্কিন বাহিনী।

ট্রাম্প লেখেন, ইরানে যা কিছু অবশিষ্ট আছে, তা ধ্বংস করা এখনো শুরুই করিনি। পরের লক্ষ্য সেতু, এরপর বিদ্যুৎকেন্দ্র।

এ থেকে বাঁচতে হলে কী করতে হবে তা ইরানের নেতারা জানেন বলেও মনে করেন ট্রাম্প। বলেন ইরানের নেতৃত্ব জানে কী করতে হবে এবং দ্রুত করতে হবে

এর আগে বুধবার টেলিভিশনে দেওয়া ভাষণে ট্রাম্প সতর্ক করে বলেন, ওয়াশিংটনের শর্ত মেনে না নিলে যুদ্ধ আরও তীব্র হতে পারে এবং ইরানের জ্বালানি ও তেল অবকাঠামোও হামলার লক্ষ্য হতে পারে।

বুধবারের ভাষণে ট্রাম্প আরও বলেন, আগামী দুই থেকে তিন সপ্তাহে আমরা তাদের ওপর অত্যন্ত কঠোরভাবে আঘাত হানব। আমরা তাদের এমন অবস্থায় নিয়ে যাব, যা প্রস্তর যুগের মতো।

অথচ ট্রাম্প প্রায় প্রতিদিনই দাবি করে আসছেন, তিনি ইরানে লক্ষ্য পূরণের কাছাকাছি পৌঁছে গেছেন। এমনকি নিজেকে বিজয়ীও ঘোষণা করেন।শিগগিরই যুদ্ধ শেষ করে দেবেন বলে জানান তিনি।

এদিকে ইরান যুদ্ধে সমন্বয়হীনতা ও ট্রাম্পের নির্দেশ অমান্যের অভিযোগে মার্কিন সেনাপ্রধানসহ চার শীর্ষ সেনা কর্মকর্তা ্ এবং ইরান যুদ্ধে ট্রাম্প আইনি বাধায় পড়ায় অ্যাটর্নি জেনারেলকে বরখাস্ত করেছে ট্রাম্প প্রশাসন।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথভাবে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। জবাবে তেহরান ইসরাইল ও উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালায়। এপর থেকে হামলা-পাল্টা হামলা চলছেই। এর প্রভাবে বৈশ্বিক অর্থনীতি অস্থির হয়ে উঠেছে। ইরান হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ায় বিশ্ববাজারে তেলের দাম ১০০ ডলার ছাড়িয়ে গেছে। ট্রাম্প হরমুজ প্রণালি নিয়ন্ত্রণে নিতে তার মিত্র দেশগুলোর সহযোগিতা চেয়ে প্রত্যাখ্যাত হয়েছেন।

(ঢাকাটাইমস/৩এপ্রিল/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চেয়ারম্যানসহ ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিলো কেন্দ্রীয় ব্যাংক
রাত ২টায় মুখোমুখি হচ্ছে নেদারল্যান্ডস-জাপান
বিমানবন্দর না, শপিংমল থেকে গ্রেপ্তার হন সাবেক আইজিপি বেনজীর আহমেদ
৮০তে পা রাখলেন ডোনাল্ড ট্রাম্প
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা