মার্কিন সেনাপ্রধানসহ চার শীর্ষ জেনারেলের পর এবার অ্যাটর্নি জেনারেল বরখাস্ত

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ এপ্রিল ২০২৬, ১১:২১
অ- অ+

সেনাপ্রধানসহ শীর্ষ কয়েকজন সেনা কর্মকর্তার পর এবার দেশটির অ্যাটর্নি জেনারেল পাম বনডিকে বরখাস্ত করলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ইরান যুদ্ধে ট্রাম্প আইনি বাধায় পড়ায় বনডিকে সরিয়ে দেওয়া হয়েছে বলে তথ্য আসছে।

তবে প্রয়াত যৌন অপরাধী জেফরি এপস্টেইন সংক্রান্ত নথি প্রকাশ নিয়ে ভুল ব্যবস্থাপনা অভিযোগে তাকে সরিয়ে দেওয়া হয়েছে বলেও বিভিন্ন মাধ্যমে জানা যাচ্ছে।

এদিকে খবর পাওয়া যাচ্ছে, ট্রাম্প মন্ত্রিসভার গোয়েন্দা প্রধান তুলশী গাবার্টকে সরিয়ে দেওয়ার গুঞ্জন উঠছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) অ্যাটর্নি জেনারেল পাম বনডিকে বরখাস্ত করেন ট্রাম্প। বিভিন্ন মাধ্যমের তথ্যমতে, ট্রাম্প মনে করছিলেন, যেসব সমালোচক ও বিরোধীদের বিরুদ্ধে তিনি ফৌজদারি মামলা চান, তাদের বিচারের আওতায় আনতে অ্যাটর্নি জেনারেল বন্ডি যথেষ্ট দ্রুত পদক্ষেপ নেননি।

তবে ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট জানান, তার সাবেক ব্যক্তিগত আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ অস্থায়ীভাবে বিচার বিভাগ পরিচালনা করবেন।

একটি সূত্র জানায়, গত বুধবার হোয়াইট হাউসে এক বৈঠকে ট্রাম্প বন্ডিকে জানান, তিনি তাকে প্রতিস্থাপন করতে চান।

এর আগে ট্রাম্প এক দিনে সেনাপ্রধানসহ চার শীর্ষ জেনারেলকে বরখাস্ত করেন। ইরান যুদ্ধে সমন্বয়হীনতা এবং ট্রাম্পের নির্দেশ পালনে অপারগতা প্রকাশ করায় সেনাপ্রধান জেনারেল র‍্যান্ডি জর্জকে বরখাস্ত করেন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। এরপর হেসেথের সাবেক সহকারী ৮২তম এয়ারবোর্ন ডিভিশনের কমান্ডার ক্রিস্টোফার লানেভকে ভারপ্রাপ্ত সেনাপ্রধান নিয়োগ দেয়া হয়।

এছাড়া ট্রেনিং অ্যান্ড ট্রান্সফরমেশন কমান্ডের জেনারেল ডেবিট হোনি এবং আর্মি চিফ অব চ্যাপলেইনস মেজর জেনারেল উইলিয়াম গ্রিন জুনিয়রকে বরখাস্ত করা হয়।

(ঢাকাটাইমস/৩এপ্রিল/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
৯/১১-এর ২৫ বছর, এক মঞ্চে ট্রাম্প-বুশ-ক্লিনটন-ওবামা-বাইডেন
বায়তুল মোকাররমে আজ থেকে মাসব্যাপী ইসলামী বইমেলা
হুতিদের দখলে পেরিম দ্বীপ, সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন বন্ধ
গুলশানে নিষিদ্ধ আ. লীগের মিছিলে অংশ নেওয়া ৩২ নেতা-কর্মী গ্রেপ্তার