দুই অতিরিক্ত ডিআইজিকে নতুন দায়িত্ব দিলো পুলিশ সদরদপ্তর
ঢাকা টাইমস ডেস্ক
প্রকাশিত : ০৭ এপ্রিল ২০২৬, ০০:২৭

পুলিশ সদরদপ্তরের দুইজন অতিরিক্ত ডিআইজির দায়িত্বে রদবদল আনা হয়েছে।
সোমবার পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানা যায়।
আদেশ অনুযায়ী, পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত ডিআইজি রায়হান উদ্দিন খানকে পার্সোনাল ম্যানেজমেন্ট-১ শাখায় ও পার্সোনাল ম্যানেজমেন্ট-১ শাখার অতিরিক্ত ডিআইজি খন্দকার শামিমা ইয়াছমিনকে রিপেয়ার এন্ড মেইনট্যান্স বিভাগে বদলি করা হয়েছে।
এর আগে সম্প্রতি ডিএমপির যুগ্ম পুলিশ-কমিশনার রায়হান উদ্দিন খানকে পুলিশ সদরদপ্তরে বদলি করা হয়।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































