যুদ্ধবিরতির ঘোষণার পর বিশ্ব বাজারে বাড়লো স্বর্ণের দাম

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ এপ্রিল ২০২৬, ১১:৪৩
অ- অ+

যুদ্ধবিরতি ঘোষণা হওয়ার পরই আগামী ২ সপ্তাহের জন্য হরমুজ প্রণালী খুলে দিয়েছে ইরান। ইরানের দেওয়া ১০ দফা দাবি যুক্তরাষ্ট্র মেনে নেওয়ার পরপরই বেড়েছে স্বর্ণসহ মূল্যবান সব ধাতুর দাম। হরমুজ প্রণালী খুলে যাওয়ায় কমেছে অপরিশোধিত তেলের দাম। আর তার ফলে বেশ কিছুটা দুর্বল হয়েছে ডলার। আর ডলার দুর্বল হওয়ার একটা বাড়তি সাপোর্ট পেয়েছে স্বর্ণ। খবর দ্য ইকোনোমিকস টাইমস’র।

আজ বুধবার (৮ এপ্রিল) স্বর্ণের দাম প্রায় তিন সপ্তাহের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। জ্বালানি-নির্ভর মুদ্রাস্ফীতির আশঙ্কা কিছুটা কমে যাওয়ায় স্বর্ণে ঝুঁকছে বিনিযোগকারীরা। সেই কারণেই বেড়েছে মূল্যবান ধাতুটির দাম।

স্পট গোল্ডের দাম ২.৩% বেড়ে প্রতি আউন্স ৪,৮১২.৪৯ ডলারে দাঁড়িয়েছে। সেশনের শুরুর দিকে স্বর্ণের দাম ৩% এর বেশি বেড়ে ১৯ মার্চের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। জুন ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণ ফিউচার ৩.৪% বেড়ে ৪,৮৪১.৬০ ডলারে পৌঁছেছে। একই ভাবে এদিন দাম বেড়েছে রুপারও। প্রায় ৬.৮০ শতাংশ দাম বেড়ে প্রতি আউন্স রুপোর দাম হয়েছে ৭৬.৯২ ডলার।

স্বাধীন ধাতু ব্যবসায়ী তাই ওং বলেন, এটি তাৎক্ষণিক স্বস্তির কারণে বাজারে উত্থান। ইরান শেষ পর্যন্ত শর্ত মানবে কি না, তা দেখার বিষয়। স্বর্ণের ক্ষেত্রে ৪,৯৩০ ডলারের ২০০ দিনের মুভিং এভারেজ এবং এরপর ৫,০০০ ডলার গুরুত্বপূর্ণ বাধা হবে। একইভাবে রূপার জন্য ৮০-৮১ ডলার গুরুত্বপূর্ণ স্তর।

জ্বালানির দাম বৃদ্ধি পেলে মুদ্রাস্ফীতি বাড়তে পারে, যা কেন্দ্রীয় ব্যাংকগুলোর সুদের হার নির্ধারণকে আরও জটিল করে তুলবে। সাধারণত স্বর্ণকে মুদ্রাস্ফীতির বিরুদ্ধে নিরাপদ বিনিয়োগ হিসেবে ধরা হয়, তবে উচ্চ সুদের হারের সময় এর আকর্ষণ কমে যায়, কারণ এটি কোনো সুদ দেয় না।

ভিটি মার্কেটসের গ্লোবাল স্ট্র্যাটেজি অপারেশন লিড রস ম্যাক্সওয়েল যদিও বলছেন, গোটা বছরটাই স্বর্ণ ও রুপার দাম একটু বাড়া কমা করবে। যদিও পরিবেশ পরিস্থিতি অনুকূল থাকলে এর মধ্যেই কিছুটা বাড়বে এই দুই ধাতুর দাম, এই কোথাও বলছেন ম্যাক্সওয়েল। তিনি বলছেন, বিনিয়োগকারীর পোর্টফোলিও ডাইভার্সিফাই করার জন্য স্বর্ণ বা রুপায় বিনিয়োগ করতেই পারেন। তবে, এই দুই ধাতুতে বেশি পরিমাণে বিনিয়োগ যেন তাঁরা না করেন।

ইরান ও আমেরিকার মধ্যে এই যুদ্ধ পরিস্থিতির মধ্যেই এবার পাকিস্তান দাবি করছে তারা নাকি একটা বিরাট বড় কূটনৈতিক পদক্ষেপ করেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলছেন, যাতে পরিস্থিতি আবার আগের মতো শান্ত হয়, সেই কারণে ইসলামাবাদে আগামী শুক্রবার একটা বৈঠকের প্রস্তাব দেওয়া হয়েছে আমেরিকা ও ইরানকে। সেই বৈঠকে আমেরিকা ও ইরান ছাড়াও তাদের বন্ধু দেশগুলোকেও আমন্ত্রণ জানানও হয়েছে।

উল্লেখ্য, ২৮ ফেব্রুয়ারি ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ৮% এর বেশি কমেছে স্বর্ণের দাম। তবে যুদ্ধবিরতির ঘোষণার পর বাড়ল। অন্যান্য ধাতুর মধ্যে—স্পট সিলভার ৪.৯% বেড়ে প্রতি আউন্স ৭৬.৪৮ ডলার, প্লাটিনাম ৩.২% বেড়ে ২,০২০.৫৭ ডলার ও প্যালাডিয়াম ৪.১% বেড়ে ১,৫২৯.৩৫ ডলার হয়েছে।

(ঢাকাটাইমস/৮ এপ্রিল/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নতুন পে স্কেলে বেতন নির্ধারণ হবে অনলাইনে, লাগবে যেসব তথ্য
৯/১১-এর ২৫ বছর, এক মঞ্চে ট্রাম্প-বুশ-ক্লিনটন-ওবামা-বাইডেন
বায়তুল মোকাররমে আজ থেকে মাসব্যাপী ইসলামী বইমেলা
হুতিদের দখলে পেরিম দ্বীপ, সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন বন্ধ