ইরান সংঘাতে যুক্তরাষ্ট্রের ‘শোচনীয় ব্যর্থতা’, বলছে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ এপ্রিল ২০২৬, ১৮:৫৯
অ- অ+

ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক সংঘাতে যুক্তরাষ্ট্র ‘শোচনীয় পরাজয়ের’ মুখে পড়েছে বলে মন্তব্য করেছে রাশিয়া। একই সঙ্গে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে ঘোষিত দুই সপ্তাহের যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে দেশটি।

আজ বুধবার (৮ এপ্রিল) রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা স্পুটনিক রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন। খবর আনাদোলু এজেন্সির।

জাখারোভা বলেন, ইরানের বিরুদ্ধে আরও আক্রমণাত্মক অবস্থান নেওয়া এবং ‘জয় খুব কাছেই’—এ ধরনের বক্তব্য শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে। একমুখী ও উসকানিমূলক সামরিক কৌশলও কাঙ্ক্ষিত ফল দেয়নি বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, শুরু থেকেই রাশিয়া ইরানের বিরুদ্ধে আগ্রাসন বন্ধ করে রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানের আহ্বান জানিয়ে আসছে।

এর আগে মঙ্গলবার ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, তিনি দুই সপ্তাহের জন্য ইরানের ওপর বোমা হামলা স্থগিত রাখতে সম্মত হয়েছেন। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথভাবে ইরানের বিরুদ্ধে হামলা শুরুর পর অঞ্চলজুড়ে উত্তেজনা বাড়ে। এসব হামলায় ১ হাজার ৩৪০ জনের বেশি মানুষের প্রাণহানির খবর পাওয়া গেছে।

এর জবাবে ইরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। হামলার লক্ষ্যবস্তু ছিল ইসরাইলের পাশাপাশি জর্ডান, ইরাক এবং উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশ, যেখানে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে। পাশাপাশি হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলেও সীমাবদ্ধতা আরোপ করে তেহরান।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চেয়ারম্যানসহ ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিলো কেন্দ্রীয় ব্যাংক
রাত ২টায় মুখোমুখি হচ্ছে নেদারল্যান্ডস-জাপান
বিমানবন্দর না, শপিংমল থেকে গ্রেপ্তার হন সাবেক আইজিপি বেনজীর আহমেদ
৮০তে পা রাখলেন ডোনাল্ড ট্রাম্প
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা