খিলক্ষেতে ৪২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ এপ্রিল ২০২৬, ১৬:৪৮
অ- অ+

রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে ৪২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন–মো. ফয়সল মিয়া ওরফে ফয়সাল ও মো. ইউনুছ মিয়া।

বৃহস্পতিবার বিকাল খিলক্ষেত থানাধীন ৩০০ ফিট এলাকায় অভিযান পরিচালনা করে গাঁজাসহ তাদের গ্রেপ্তার করে ডিএমপির গোয়েন্দা (ডিবি) মতিঝিল বিভাগের একটি দল।

শুক্রবার মতিঝিল ডিবি বিভাগের উপ-কমিশনার মোহাম্মদ সালাউদ্দিন শিকদার এসব তথ্য জানান।

ডিবি-মতিঝিল বিভাগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাজধানীতে মাদক উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনাকালে ডিবি-মতিঝিল বিভাগের টিম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে কতিপয় মাদক কারবারি খিলক্ষেত থানাধীন ৩০০ ফিট এলাকায় মাদক বিক্রির জন্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা ৪২ কেজি গাঁজাসহ ফয়সাল ও ইউনুছকে গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য ৮ লাখ ৪০ হাজার টাকা। এসময় তাদের হেফাজত হতে মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ডিএমপির খিলক্ষেত থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা রুজু করা হয়েছে।

পুলিশ কর্মকর্তা সালাউদ্দিন শিকদার জানান, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা হতে গাঁজা সংগ্রহ করে ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় বিক্রয় করতো। উদ্ধারকৃত গাঁজা বিক্রয়ের উদ্দেশে নিজ হেফাজতে রেখেছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সংবিধানে ফিরছে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’
রাজবাড়ীর এসপি মনজুর মোরশেদের বদলিজনিত বিদায় সংবর্ধনা
‘বেয়াদব’ ডেঙ্গু মশা এখন রাতেও কামড়ায়: অতিরিক্ত কমিশনার
‘দেশবিরোধী শক্তি পরিকল্পিতভাবে ন্যারেটিভ পরিবর্তন করে ফায়দা লুটছে’