আশকোনা হজ ক্যাম্পে চুরির ঘটনায় দুজন গ্রেপ্তার, ১৭ হাজার সৌদি রিয়াল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ মে ২০২৬, ২১:০২
অ- অ+

রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে সংঘটিত চাঞ্চল্যকর সৌদি রিয়াল চুরির ঘটনায় চুরি যাওয়া সৌদি রিয়ালসহ ঘটনায় জড়িত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন–মো. হাবিবুর রহমান ও মো. নাদিম সরকার।

শুক্রবার বিকালে আশকোনা হজ ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মির্জা তারেক আগমেদ বেগ।

পুলিশ জানায়, বুধবার বিমানবন্দর থানাধীন আশকোনা হজক্যাম্প থেকে এক হজযাত্রীর ২২ বাইশ হাজার সৌদি রিয়াল চুরি হয়। এ ঘটনায় ডিএমপি বিমানবন্দর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়।

পরবর্তীতে বিমানবন্দর থানা পুলিশের একটি টিম শুক্রবার রাত আনুমানিক ২টা ৪০ মিনিটের দিকে রাজধানীর খিলক্ষেত এলাকায় অভিযান পরিচালনা করে মো. হাবিবুর রহমানকে গ্রেপ্তার করে। একই রাত আনুমানিক চারটার দিকে টঙ্গি স্টেশন রোড এলাকায় ধারাবাহিক অভিযান পরিচালনা করে মো. নাদিম সরকারকে গ্রেপ্তার করে।

পরবর্তীতে গ্রেপ্তারকৃত নাদিমের দেওয়া তথ্য অনুযায়ী, একটি বাসায় অভিযান পরিচালনা করে চুরি হওয়া ১৭ হাজার ৫০০ সৌদি রিয়াল এবং মানি এক্সেঞ্জ এর মাধ্যমে গ্রেপ্তারকৃতরা ৯০ হাজার টাকায় এক্সেঞ্জ করে, তা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, চুরির ঘটনায় জড়িত অন্যান্য আসামিকে গ্রেপ্তারের চেষ্টা ও গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বরগুনায় ডাকবাংলো থেকে মা ও দুই কন্যাশিশুর মরদেহ উদ্ধার
ইসলামী ব্যাংক উদ্ধারে বিরোধী দলের নেতা-কর্মীরা মাঠে নামতে প্রস্তুত: জামায়াত আমির
জামিনে কারামুক্ত হলেন সেলিনা হায়াৎ আইভী
মেট্রোরেল চলাচলের সময় আরও বাড়ছে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা