তেল সংকটে বন্ধ হয়ে গেল যুক্তরাষ্ট্রের জনপ্রিয় এয়ারলাইনস  ‘স্পিরিট’

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ মে ২০২৬, ১৩:০০
অ- অ+

যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন ধরে চলা আর্থিক সংকট, ঋণের চাপ এবং জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে তাদের সব ধরনের কার্যক্রম বন্ধ করে দিয়েছে ‘স্পিরিট’ এয়ারলাইনস । প্রতিষ্ঠানটি জানিয়েছে, টানা লোকসান এবং পুনর্গঠন প্রচেষ্টায় ব্যর্থ হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার এক বিবৃতিতে স্পিরিট এয়ারলাইনস কর্তৃপক্ষ জানায়, বর্তমানে তাদের সব ফ্লাইট বাতিল করা হয়েছে। একই সঙ্গে যাত্রীদের টিকিটের মূল্য ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে এবং বিকল্প এয়ারলাইনসের মাধ্যমে ভ্রমণ পরিকল্পনা করার পরামর্শ দেওয়া হয়েছে।

সংস্থাটি আরও জানায়, ২০২৪ ও ২০২৫ সালে দুই দফা দেউলিয়া অবস্থা থেকে বাঁচার জন্য পুনর্গঠনের চেষ্টা করা হলেও জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং পরিচালন ব্যয়ের চাপের কারণে শেষ পর্যন্ত তা সফল হয়নি।

এয়ারলাইনসটিকে আর্থিকভাবে সহায়তা দিতে যুক্তরাষ্ট্রের সাবেক প্রশাসনের পক্ষ থেকে প্রায় ৫০ কোটি ডলারের একটি প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে ঋণের শর্ত এবং পুনর্গঠন পরিকল্পনা নিয়ে সমঝোতা না হওয়ায় শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কার্যক্রম গুটিয়ে নিতে বাধ্য হয়।

১৯৮৩ সালে যাত্রা শুরু করা স্পিরিট এয়ারলাইনস কম খরচে বিমান ভ্রমণের জন্য বিশেষভাবে পরিচিত ছিল। এর বন্ধ হয়ে যাওয়ার ফলে যুক্তরাষ্ট্রের স্বল্প খরচের বিমান পরিবহন খাতে উল্লেখযোগ্য প্রভাব পড়বে বলে ধারণা করা হচ্ছে।

(ঢাকাটাইমস/৩ মে/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চেয়ারম্যানসহ ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিলো কেন্দ্রীয় ব্যাংক
রাত ২টায় মুখোমুখি হচ্ছে নেদারল্যান্ডস-জাপান
বিমানবন্দর না, শপিংমল থেকে গ্রেপ্তার হন সাবেক আইজিপি বেনজীর আহমেদ
৮০তে পা রাখলেন ডোনাল্ড ট্রাম্প
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা