ইসরায়েলি বহরে হিজবুল্লাহর ড্রোন ও রকেট হামলা

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ মে ২০২৬, ২২:১৪
অ- অ+

দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনাবাহিনীর ওপর বড় ধরনের ড্রোন ও রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। আজ রোববার পৃথক দুটি অভিযানে ইসরায়েলি সামরিক যান ও সৈন্যদের লক্ষ্য করে এই হামলা চালানো হয় বলে সশস্ত্র গোষ্ঠীটির পক্ষ থেকে দাবি করা হয়েছে।

হিজবুল্লাহর দেওয়া তথ্য অনুযায়ী, প্রথম হামলাটি সংঘটিত হয় সকাল সাড়ে ১১ টার দিকে (জিএমটি ০৮:৩০)। দক্ষিণ লেবাননের আল-বায়াদ শহরে ইসরায়েলি সেনাবাহিনীর একটি বহরকে লক্ষ্য করে তারা একটি ‘কামিকাজে’ ড্রোন হামলা চালায়। গোষ্ঠীটি নিশ্চিত করেছে, ড্রোনটি সফলভাবে নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।

পরবর্তীতে দুপুর আড়াইটার দিকে (জিএমটি ১১:৩০) মারজায়ুন জেলার আল-কানতারা শহরে দ্বিতীয় দফা হামলা চালায় গোষ্ঠীটি। সেখানে রকেট চালিত অস্ত্র ব্যবহার করে ইসরায়েলি সৈন্য ও যানবাহনকে লক্ষ্যবস্তু করা হয়। তবে এই দ্বিতীয় দফার হামলায় ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ বা লক্ষ্যবস্তুতে আঘাত হানার বিষয়টি হিজবুল্লাহর পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি।

টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, ইসরায়েলি বাহিনীর সাম্প্রতিক যুদ্ধবিরতি লঙ্ঘন এবং দক্ষিণ লেবাননের গ্রামগুলোতে অব্যাহত হামলার জবাবেই তারা এই পাল্টা আঘাত হেনেছে। বিবৃতিতে আরও উল্লেখ করা হয় যে, ইসরায়েলি আগ্রাসনের ফলে অনেক বেসামরিক লেবানিজ নাগরিক হতাহত হয়েছেন, যার প্রতিশোধ নিতেই লেবানন ও তার জনগণের প্রতিরক্ষায় এই অভিযান চালানো হয়েছে।

সীমান্তবর্তী এলাকায় এই পাল্টাপাল্টি হামলার ঘটনায় ওই অঞ্চলে নতুন করে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। তবে এই হামলার বিষয়ে এখন পর্যন্ত ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

সূত্র- আল জাজিরা

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near ') ORDER BY entry_time DESC,id DESC LIMIT 4' at line 4