ঈদের পোশাকে জমজমাট ইজি ফ্যাশনের আউটলেটগুলো

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ১৯ মে ২০২৬, ১৮:২৯
অ- অ+

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে নতুন ডিজাইনের পোশাকে সাজানো হয়েছে দেশের ফ্যাশন ব্র্যান্ড ‘ইজি ফ্যাশন’-এর বিভিন্ন আউটলেট। ঈদকে কেন্দ্র করে ইতোমধ্যে কেনাকাটায় ব্যস্ত হয়ে উঠছেন ফ্যাশন সচেতন ক্রেতারা। বিশেষ করে তরুণদের পছন্দের তালিকায় জায়গা করে নিতে নতুন নতুন ডিজাইনের নানা পোশাক এনেছে প্রতিষ্ঠানটি।

প্রতিষ্ঠানটির শোরুমগুলো ঘুরে দেখা গেছে, এবারের আয়োজনে ছেলেদের পোশাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। টি-শার্ট, পলো শার্ট, ফরমাল ও ক্যাজুয়াল শার্টের পাশাপাশি পাঞ্জাবি, কটি, কাবলি পাঞ্জাবি ও প্যান্টের বিভিন্ন ডিজাইন রাখা হয়েছে। নানা রঙ ও কাটের পোশাকের কারণে ক্রেতাদের আগ্রহও চোখে পড়ার মতো।

ইজি ফ্যাশনের স্বত্বাধিকারী ও ডিজাইনার তৌহিদ চৌধুরী বলেন, ঈদকে সামনে রেখে সব ধরনের ক্রেতার পছন্দ ও সামর্থ্যের বিষয়টি বিবেচনায় রেখে পোশাকের সংগ্রহ সাজানো হয়েছে। শুধু ব্যবসায়িক লাভ নয়, ক্রেতাদের ভালো সেবা দেওয়াকেও গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন জেলায় ইজি ফ্যাশনের শোরুম রয়েছে। ফলে রাজধানীর বাইরের ক্রেতারাও সহজেই তাদের পছন্দের পোশাক সংগ্রহ করতে পারছেন।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, সরাসরি শোরুমের পাশাপাশি অনলাইনেও পোশাক দেখা ও অর্ডারের সুযোগ রয়েছে। আরও তথ্য পাওয়া যাবে তাদের অফিসিয়াল ফেসবুক পেজে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢাকার চার জোনে টিডিপির প্রশিক্ষণ শেষ, সনদ পেলেন ৮০০ প্রশিক্ষণার্থী
ধানমন্ডিতে শেখ হাসিনার পরিত্যক্ত বাসভবনে যুবকের মরদেহ
মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে ১০ হাজার চারা রোপণ
সাহাবুদ্দিনের পদত্যাগ ও হাফিজ উদ্দিন আহমদের রাষ্ট্রপতির দায়িত্বের প্রজ্ঞাপন জারি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা