মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব হলেন শামছুল আলম

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সদস্য (যুগ্মসচিব)
শামছুল আলমকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব হিসেবে বদলি করেছে সরকার।
বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উনি-২ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, মো. শামছুল আলমকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সদস্য (যুগ্মসচিব) পদ থেকে বদলিপূর্বক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব হিসেবে পদায়ন করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, সংশ্লিষ্ট কর্মকর্তাকে আগামী ২৩ মে তারিখের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে।
জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













